সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

এখন নির্বাচন হলে কাদের ভোট দেবেন ভোটাররা?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশভিত্তিক আন্তজাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ‘ইনোভেশন কনসাল্টিং’ আয়োজিত ‘বাংলাদেশ স্পিকস’ নামের একটি জরিপে উঠে এসেছে রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষের ভাবনা। এখন নির্বাচন হলে মানুষ কাকে ভোট দেবেন, তা জানতে অনলাইন ও মাঠ পর্যায়ে এই জরিপ পরিচালনা করা হয়েছে। জরিপ অনুযায়ী, এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন, সে ব্যাপারে নিশ্চিত নন দেশের প্রায় ৩৪ শতাংশ জনগণ।

মাঠপর্যায়ে জরিপে অংশগ্রহণকারী ১১ শতাংশ উত্তরদাতা ছাত্র-সমর্থিত দলকে ভোট দিতে চান।

অন্যদিকে, অনলাইন জরিপের ৩৫ শতাংশ উত্তরদাতা ছাত্র-সমর্থিত দলকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।

অনলাইন জরিপের ১১ শতাংশ নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। তবে দুই ধরনের জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলো পিছিয়ে আছে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জনমতে ভোটের হিসাব: অনলাইন বনাম মাঠ জরিপের ফলাফল’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, মাঠপর্যায়ে ৫ হাজার ১১৫ জনের ওপর পরিচালিত জরিপে দেখা যায়, তাদের ৩৪ শতাংশ এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। তাদের ২১ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান। জামায়াত ইসলামীকে ভোট দিতে চান ১৪ শতাংশ। এছাড়া তাদের মধ্যে ১০ শতাংশ ছাত্র-সমর্থিত নতুন দলকে, ৫ শতাংশ আওয়ামী লীগ, ৩ শতাংশ স্বতন্ত্র ও ৩ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।

অনলাইনে জরিপে অংশগ্রহণকারী ৩ হাজার ৫৮১ জনের ফলাফল যাচাই করে দেখা যায়, ছাত্র-সমর্থিত নতুন দলকে ৩৫ শতাংশ, জামায়াতে ইসলামীকে ২৫ শতাংশ, আওয়ামী লীগকে ১০ শতাংশ, বিএনপিকে ১০ শতাংশ, স্বতন্ত্র ৩ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ১ শতাংশ মানুষ ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ১০ শতাংশ এখনো নিশ্চিত নন তারা কাকে ভোট দেবেন। এছাড়া তাদের কেউ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার আগ্রহের কথা জানাননি। পাশাপাশি অন্যান্য দলকে ১ শতাংশ ও কাউকেই ভোট না দেওয়ার কথা জানিয়েছেন ৩ শতাংশ মানুষ।

কৃষক ও শ্রমিক এবং ব্যবসায়ীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এগিয়ে রয়েছে মাঠপর্যায়ে জরিপের ফলাফলে। এক্ষেত্রে, শিক্ষার্থী ও বেসরকারি চাকরিজীবীদের কাছে বিএনপি ও জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা প্রায় কাছাকাছি। তবে অনলাইন জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ শিক্ষার্থী, বেকার ও বেসরকারি চাকরিজীবীর কাছে জনপ্রিয়তায় জামায়াত এগিয়ে।

অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করার প্রবণতা স্পষ্ট বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। জেন-জি ও মিলেনিয়ালস প্রজন্মের সঙ্গে জ্যেষ্ঠ প্রজন্মের মতামতে ভেদাভেদ, নারী ও পুরুষের মধ্যে মতামতের ভিন্নতা এবং অনলাইন মতামতের সঙ্গে মাঠপর্যায়ের মতামতের পার্থক্য পর্যালোচনা ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি তৈরিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে তথ্য উপস্থাপনা ও মূল প্রবন্ধ তুলে ধরে ইনোভিশন কনসাল্টিয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সরওয়ার বলেন, জেন-জি প্রজন্মের বেশিরভাগই রাজনৈতিক প্রক্রিয়ায় কখনো অংশ নেয়নি। অথচ তাদের নেতৃত্বেই হয়েছে জুলাই বিপ্লব। ঠিক এই পরিস্থিতিতে, নির্বাচন হলে জনগণের অভিমত কেমন হতে পারে? এই প্রশ্নের উত্তর আমাদের টেকসই রাজনৈতিক সংস্কারের একটা রূপরেখা দিতে পারে বলে আমরা বিশ্বাস করি।

গত ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে প্রাপ্ত দেশের ৫০টি জেলার ৫ হাজার ১১৫টি নমুনা ও অনলাইন জরিপের ৬৪টি জেলার ৩ হাজার ৫৮১টি নমুনার তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, মাঠপর্যায়ে জরিপ ও অনলাইন জরিপে তথ্যদাতাদের মধ্যে কয়েকটি মৌলিক পার্থক্য রয়েছে।

মাঠপর্যায়ে জরিপে দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব রয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ে জরিপে নারীদের অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করা হয়েছে। মাঠপর্যায়ে জরিপে জেন-এক্স, বুমারস ও বয়সে জ্যেষ্ঠ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের ৯২ শতাংশই জেন-জি এবং মিলেনিয়ালস বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

এখন নির্বাচন হলে কাদের ভোট দেবেন ভোটাররা?

আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪