শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন ময়মনসিংহ জেলা সমিতি এর ২০২৫–২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় টিএসসিসিতে আয়োজিত নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান–২০২৫ এ উপদেষ্টা মণ্ডলী ও প্রবীণ সদস্যরা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাসেল মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের রেজাউল করিম।

এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সংস্কৃতিবিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী আসাদ আকন্দ; যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১–২২ সেশনের নূর মোহাম্মদ হাসান শুভ; এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণীবিজ্ঞান বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী আল-আমিন শাহ পরাণ দৌলত।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ প্রতিক্রিয়ায় বলেন,
“ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের একটি পরিবারের মতো একত্রিত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রথম লক্ষ্য। পাশাপাশি একাডেমিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করে সমিতিকে নতুন উচ্চতায় নিতে আমরা একসঙ্গে কাজ করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ময়মনসিংহ জেলার প্রাক্তন শিক্ষার্থীরা ও বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা। সাংস্কৃতিক পরিবেশনা, পরিচিতি পর্ব এবং নবীন–প্রবীণদের উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানমঞ্চে ছিল উৎসবমুখর পরিবেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় : ১০:৪৯:৩১ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫