শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে চাঁদপুরের কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী অধিদপ্তর ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সকাল ৯টায় দপ্তর প্রাঙ্গণে ৩০টি স্টলের বর্ণাঢ্য প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়। ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আলম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম,প্রকৌশলী আব্দুল আলীম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ প্রমুখ।
প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়-যেখানে কচুয়ার বিভিন্ন এলাকার খামারিরা তাদের উন্নত জাতের প্রাণিসম্পদ প্রদর্শন করেন। খামারিরা জানান, সকাল থেকেই প্রশংসনীয় ভিড় লক্ষ্য করা যায়, যা প্রদর্শনীকে প্রাণবন্ত করে তোলে। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খামারিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী

আপডেট সময় : ১০:০৮:২৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫