রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

১৬ বছর আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছি-দামুড়হুদায় মহিলা দলের সমাবেশে বাবু খান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭৬৬ বার পড়া হয়েছে

আমরা যেটা বলি, সেটা করি, যেটা বিশ্বাস করি, সেটা বলি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা, নাটুদাহ ও দামুড়হুদা সদর ইউনিয়নের নারীদের ব্যাপক অংশগ্রহণে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত নারীদের ঢল পুরো অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তোলে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে দামুড়হুদার কার্পাসডাঙ্গা হাইস্কুলে মাঠে দামুড়হুদা উপজেলা মহিলা দলের আয়োজনে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার আজকে ৫৪ বছর। এই ৫৪ বছর পর ওনারা (জামায়াত) এসে চিন্তা করছেন, নারীদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আমাদের দলের জন্মের পর থেকেই আমরা নারী নেতৃত্ব নিয়ে কাজ করছি। এবং আমাদের দলের নেতৃত্ব দিচ্ছেন একজন নারী। ভাইয়েরা-বোনেরা, কিছু মানুষ আছে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী। তারা সুযোগ বুঝে বিভ্রান্ত করবে, করে তাদের প্রাপ্যটা নিয়ে যাবে মানে আপনাদের মূল্যবান ভোটটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ভুলে যাবে।
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তারা বলে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে। তাদের এতদিনের বয়ান ছিল এটা। কয়েকদিন আগে তাদের বয়ানের পরিবর্তন হয়েছে। এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এই ধর্মাবলম্বী যারা আছেন তাদের তারা সম্পৃক্ত করবেন তাদের নমিনেশনে। তাদের মনোগ্রাম তারা পরিবর্তন করেছে। কেন? উদ্দেশ্য একটায়, নারীদের ভোট পাওয়ার জন্য, বোনদের ভোট পাওয়ার জন্য।

বাবু খান বলেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা বলেন সেটা করেন। অতীতে যেটা বলেছেন সেটা করেছেন। এবং আমাদের নেতা জবান তারেক রহমান একই কাজ করবেন। আমরা যেটা বলি সেটা করি। আমরা যেটা বিশ্বাস করি, সেটা বলি। আমরা এমন কিছু বলি না যেটা বাস্তবায়ন যোগ্য না। এসময় বিএনপির ৩১ দফার কথা তুলে ধরেন মাহমুদ হাসান খান বাবু।

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী আরও বলেন, আপনাদের রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দিতে আমরা সংগ্রাম করেছি। কীভাবে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া হবে? প্রতি ৫ বছর পর পর আপনি আপনার ভোট প্রয়োগ করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি ভোট দিতে পারবেন। আপনি এবার যাদের ভোট দেবেন যদি তাদের কার্যক্রম পছন্দ না হয় তাহলে ৫ বছর পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য কাউকে ভোট দেবেন। এতে আপনার মালিকানা আপনার কাছে থাকল। সেই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের মা জননী বেগম খালেদা জিয়া বার বার মৃত্যু মুখে পতিত হওয়ার পরও কোনো আপস করেননি।

মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা মহিলা দলের সভাপতি ছালমা জাহান পারুল । বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা, সহ-সভাপতি শেফালি খাতুন প্রমুখ।

এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ ও মাওলানা জামিলুর ইসলান।
বক্তারা দলীয় নেত্রী-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় নারীদের অধিকার, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মহিলা সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়।

সমাবেশ শুরুর আগে বেলা ৩ টার পর থেকে সমাবেশস্থলে ঝাক ঝাকে আসতে থাকেন মহিলারা। মহিলাদের পদচারনায় কার্পাসডাঙ্গা- মুজিবনগর প্রধান সড়ক সহ আশেপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ হয়েযায়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

১৬ বছর আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে সংগ্রাম করেছি-দামুড়হুদায় মহিলা দলের সমাবেশে বাবু খান

আপডেট সময় : ১১:৫০:৪৭ অপরাহ্ণ, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫