মঙ্গলবার | ১০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য

নবাব ফয়জুন্নেসার সমাধিতে নোবিপ্রবিয়ানদের শ্রদ্ধা

বাংলার নারী জাগরণ ও নারী শিক্ষার অন্যতম অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবাব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হল প্রশাসন।

আজ শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টবৃন্দ ও আবাসিক শিক্ষার্থীরা কুমিল্লার লাকসাম উপজেলার পাইকপাড়া গ্রামে অবস্থিত এই মহীয়সী নারীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেয় নোবিপ্রবির নবাব ফয়জুন্নেসা চৌধুরীরণী হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, ও নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজের শিক্ষক কর্মকর্তাবৃন্দ । এসময় তাঁরা নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর শিক্ষা বিস্তার, নারী জাগরণ ও সমাজ সংস্কারে অবদানের কথা স্মরণ করেন।

নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল প্রভোস্ট ড. আবিদুর রহমান বলেন, নবাব ফয়জুন্নেসা চৌধুরী ছিলেন বাংলার ইতিহাসে এক অসাধারণ নারী ব্যক্তিত্ব — তিনি ছিলেন বাংলার প্রথম মুসলিম নারী নবাব, একজন শিক্ষানুরাগী, সমাজসেবিকা ও সাহিত্যিক। তিনি অন্য আর সাধারণ নবাবের মত ছিলেন না তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ব্রিটিশ সরকার তাঁর সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে “নবাব” উপাধি প্রদান করেন। বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উনার নামে হল রয়েছে আমরাও তার সম্মানার্থে নবাব ফয়জুন্নেসা চৌধুরীনী নামে হলের নামকরণ করেছি। আমরা হল প্রশাসন, কর্মকর্তা, কর্মচারী, কিছু সংখ্যক হলের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকসহ উনার ঐতিহাসিক যে অবদান সেটা স্মরণ এবং উনার সমাধিতে পুষ্প অর্পণ করার নিমিত্তে আজ এখানে এসেছি।

হলের আবাসিক শিক্ষার্থী নৌরি-ই-ত্বাহা বলেন, আজকে হল প্রশাসন কর্তৃক নবাব ফয়জুন্নেসা চৌধুরীনী বাড়িতে নিয়ে আসা হয়েছে যেটা কুমিল্লায় অবস্থিত। নবাব ফয়জুন্নেসা চৌধুরীনী শুধু কুমিল্লায় না সারা বাংলাদেশে খ্যাত এবং জুলাই পরবর্তী সময়ে উনার নামে একটা হলের নামকরণ করা হয়। আমি কুমিল্লার মেয়ে আমার খুব ইচ্ছা ছিলো নবাব ফয়জুন্নেসা চৌধুরীনীর নামে একটা হলের নামকরণ করা হোক। পরবর্তীতে যখন শুনি উনার নামে হলের নামকরণ করা হয়েছে আমরা যারা কুমিল্লার আছি তারা আবেগআপ্লূত হয়েছি। আজকে হল প্রশাসন কর্তৃক যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা প্রশংসার দাবি রাখে এবং আমরা চাই ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিগত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬৪ তম সভায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন্নেসা চৌধুরীরাণী হল নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

নবাব ফয়জুন্নেসার সমাধিতে নোবিপ্রবিয়ানদের শ্রদ্ধা

আপডেট সময় : ০৮:৪০:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫