বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা Logo চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৭৩৫ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার –
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় বিজিবির সাঁড়াশি অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সশস্ত্র সন্ত্রাসীকে আটক করেছে।

২৮ নভেম্বর শুক্রবার ভোর সকালের দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গোদারবিল এলাকাসহ মেরিন ড্রাইভ ও পার্শ্ববর্তী অঞ্চলে একাধিক বিশেষ অভিযানিক দল মোতায়েন করা হয়। অভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে গোদারবিল এলাকার বাসিন্দা ইমাম হোসেনের বসতবাড়ির চারদিক ঘিরে ফেলে। পরবর্তীতে বিজিবির অভিযানিক দল উক্ত বাড়িতে দ্রুত ও পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজন সশস্ত্র সন্ত্রাসীকে হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ইমাম হোসেনসহ চক্রের আরও কয়েকজন সদস্য রাতের অন্ধকারের সুযোগে সুকৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

আটককৃত আসামী হল- টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড গোদারবিল এলাকার মকবুল আহমেদ এর ছেলে নুর আহম্মদ (২৫)। এঘটনায় পলাতক আসামি করা হয়েছে একই এলাকার আব্দুল জব্বার এর ছেলে ইমাম হোসেনকে।
জব্দকৃত আলামত হল- একটি পাইপগান একটি
ওয়ান সুটারগান, একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

এবিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু এবং আটককৃত অস্ত্রগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন

টেকনাফে বিজিবির অভিযানে আগ্নেয়াস্ত্রসহ একজন সন্ত্রাসী আটক

আপডেট সময় : ০৮:১০:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫