শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ইবিতে শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মার্কেটিং বিভাগের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হকের অযৌক্তিক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় শিক্ষার্থীদের হাতে—“যে শিখায় সত্য, সে কেন বহিষ্কৃত?”, “যে শেখায় ন্যায়, তার সাথেই অন্যায়”, “শিক্ষক ছাড়া ক্লাসে বসবো না”, “We need our teacher back, bring back our pride”, “Education needs teacher, not punishment” ইত্যাদি প্লাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “এই বহিষ্কারাদেশে প্রকৃত ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা শিক্ষার্থীরাই। আমাদের বিভাগে মাত্র পাঁচজন শিক্ষক আছেন। এর মধ্যে একজনকে বহিষ্কার করলে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাজেদুল স্যার সবসময় শিক্ষার্থীবান্ধব, মানবিক ও নিরপেক্ষ ছিলেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ পুনর্বিবেচনা করে পুনরায় তদন্ত করা উচিত।”
তারা আরও বলেন, “আমরা কোনো ফ্যাসিস্টের পক্ষাবলম্বন করি না, আমরাও চাই প্রকৃত অপরাধীর বিচার হোক। কিন্তু নিরপরাধ শিক্ষক যেন রাজনৈতিক কারণে অন্যায়ভাবে শাস্তির শিকার না হন।”
উল্লেখ্য, সহকারী অধ্যাপক মোঃ মাজেদুল হক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে সাময়িক বহিষ্কারাদেশের সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ইবিতে শিক্ষকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মার্কেটিং বিভাগের মানববন্ধন

আপডেট সময় : ০৮:১০:১৮ অপরাহ্ণ, সোমবার, ৩ নভেম্বর ২০২৫