বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

শেরপুরে একতরফা ডিক্রি ও ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর জেলার পৌর শহরের বাগরাকসা মহল্লার কয়েকটি পরিবার আদালতের একতরফা ডিক্রি এবং ঘরবাড়ি উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে। ভুক্তভোগীরা দাবি করেন, সংবিধানের অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৪২–এ সংরক্ষিত ন্যায়বিচার ও সম্পত্তি সংরক্ষণের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া পরিবারগুলো জানান, বাদী পক্ষ আদালতে মিথ্যা তথ্য, মিথ্যা বিবাদী এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে তাদের অনুপস্থিতিতে একতরফাভাবে রায় গ্রহণ করিয়েছে। বৈধ কাগজপত্র ও দলিল থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে।

পরিবারগুলো আরও বলেন, তারা প্রায় ১৫০ বছর ধরে এই জমি ও বাড়িতে বসবাস করছে। মানববন্ধনের পরই স্থানীয় প্রশাসন হঠাৎ উচ্ছেদ কার্যক্রম শুরু করে। উচ্ছেদের সময় মহল্লা নারীর কান্না, পুরুষ ও শিশুর আহাজারিতে মুখর হয়ে ওঠে, এবং অনেক পরিবার ঘরের জিনিসপত্রও বের করতে পারেনি।

ভুক্তভোগীরা তাদের দাবিতে উল্লেখ করেছেন—

১. উচ্চ আদালতে পূর্ণ শুনানির সুযোগ প্রদান।

২. উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত।

৩. একতরফা ডিক্রি বাতিল করে পুনর্বিচারের ব্যবস্থা।

৪. বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করা।

৫. জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ।

ভুক্তভোগীরা জানান, “আমরা ন্যায়বিচার চাই, জোর করে ঘর ভাঙা নয়।”

ভুক্তভোগীরা হলেন বাগরাকসা মহল্লার শাহ আলম, আব্দুস সালাম, সুজন, কাজল, সিরাজ, শাহীন, শাহাবুদ্দিন, আব্দুল বারেকসহ আরও অনেকেই। ডিক্রিতে রায় প্রাপ্তরা হলেন পারুল বেগম, আছিয়া খাতুন, আসমা বেগমসহ আরও অনেক ওয়ারিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

শেরপুরে একতরফা ডিক্রি ও ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫