বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলী করা হয়েছে। গত ​বুধবার (২৬ নভেম্বর) জননিরাপত্তা বিভাগের জারি করা উপসচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রবিউল হাসানসহ মোট ৬৪ জন কর্মকর্তাকে এই বদলির আদেশ দেওয়া হয়। এই বদলির আদেশ দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল।

​বিসিএস ২৫তম ব্যাচের চৌকস কর্মকর্তা মোঃ রবিউল হাসান তাঁর কর্মজীবনে সৎ, নিষ্ঠাবান এবং বিচক্ষণ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবায় তাঁর দক্ষতা ও পেশাদারিত্ব সর্বজনবিদিত।

জানা যায়, ​গাজীপুর মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তিনি তাঁর কর্মদক্ষতার ছাপ রেখেছেন এবং সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছেন। এই কর্মকর্তা তাঁর নতুন কর্মস্থল চাঁদপুর জেলায় একই সততা, নিষ্ঠা এবং বিচক্ষণতা নিয়ে কাজ করবেন। তাঁর আগমনে চাঁদপুরবাসী একটি নিরাপদ ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা পাবে বলে সাধারণ মানুষ প্রত্যাশা করছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

আপডেট সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫