শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কয়রায় দুই দিনব্যাপী ভাসমান কৃষি কর্মশালা অনুষ্ঠিত

উপকূলীয় এলাকার লবণাক্ততা ও জলাবদ্ধতা মোকাবিলায় যুব উদ্যোক্তা তৈরি ও টেকসই কৃষি প্রযুক্তি প্রচারের উদ্দেশ্যে কয়রায় দুই দিনব্যাপী “ইকোফ্লট এগ্রোটেক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ১ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ১০ টায় কর্মশালার উদ্বোধন করা হয়।
কর্মশালায় কয়রা উপজেলার সাতটি ইউনিয়ন থেকে প্রায় ৫০ জন যুবক ও যুবতী অংশগ্রহণ করেন। প্রথম দিনে ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নে স্থানীয় নারীদের সঙ্গে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়, যেখানে ভাসমান কৃষি প্রযুক্তির সম্ভাবনা, উদ্যোক্তা তৈরি ও নেটওয়ার্ক গঠনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় দিনে হাতে-কলমে ভাসমান কৃষি প্ল্যাটফর্ম তৈরির ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে প্রযুক্তি ব্যবহার, উপকরণ ব্যবহারের কৌশল এবং ফসল উৎপাদন প্রক্রিয়া শিখেছেন।
আপস যুব সংগঠনের সভাপতি রেদওয়ানুল রুহান বলেন, “কর্মশালাটি স্থানীয় যুব ও নারীদের টেকসই কৃষি উদ্ভাবনে সম্পৃক্ত করছে এবং নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির পথ তৈরি করছে।
কর্মশালাটি আয়োজিত হয়েছে গ্রীণ ভয়েস প্রকল্পের আওতায়, বাস্তবায়ন করেছে আপস যুব সংগঠন, সহযোগিতায় দ্যা আর্থ, অর্থায়নে নেদারল্যান্ডস দূতাবাস, এবং দ্যা এশিয়া ফাউন্ডেশন এর কনসোর্টিয়াম লিড।
ইকোফ্লট এগ্রোটেক প্রকল্পের লক্ষ্য হলো লবণাক্ত ও জলাবদ্ধ এলাকায় ভাসমান কৃষি প্ল্যাটফর্ম তৈরি করা, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজিত টেকসই কৃষির উদ্ভাবনী মডেল হিসেবে কাজ করবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

কয়রায় দুই দিনব্যাপী ভাসমান কৃষি কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৪:২৪ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫