রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

জীবননগরে পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, গোপন পলিটিক্স করি না

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭৭৩ বার পড়া হয়েছে

আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, গোপন পলিটিক্স করেন না বলে মন্তব্য করেছেন বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। সোমবার মাগরিরের নামাজের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর ৬ নম্বর ওয়ার্ডে পথসভায় এই মন্তব্য করেন তিনি। এদিন প্রথমে ১ নম্বরে ওয়ার্ড সুবলপুরে পথসভা করেন মাহমুদ হাসান খান বাবু। এর মাঝ্যে আরও একটি পথসভা করেন তিনি।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি বলেন, এখন তারা (জামায়াত) হিন্দু, খ্রিষ্টান ভাইদেরও নমিনেশন দেবেন। এখন নির্বাচন চলে এসেছে, এখন নীতির পরিবর্তন হচ্ছে। মানেটা কী? মানেটা হচ্ছে আবারও ভাওতাবাজীর রাজনীতি। এতদিন কেন করলেন না। এতদিন কেন বললেন না আমরা মুসলমানদের নমিনেশন দেব, আমরা হিন্দু-বৌদ্ধ সবাইকে নমিনেশন দেব। আমাদের দলে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাই আছে। কারণ আমরা বিশ্বাস করি রাজনীতি এবং ধর্ম দুটো পৃথক জিনিস। ধর্মীয় বিষয়টি, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু রাষ্ট্র আমাদের সবার।

চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী মাহমুদ আরও বলেন, যেটা আমরা ঘোষণা দিই এবং সেটা আমরা বিশ্বাস করি। আমরা আরও বিশ্বাস করি যেটা, কথা বলার অধিকার, সেটা আমরা প্রকাশ্যে বলতে চাই। দীর্ঘ ১৬ বছর আমরা প্রকাশ্যে, দিনের আলোয়, অথবা রাতে লাইট জ্বালিয়ে শেখ হাসিনার যে স্বৈরচারী আচার তার বিরুদ্ধে আমরা কথা বলেছি।

হাসান খান বাবু বলেন, আমরা গোপনে কোনো দলের ভেতরে, গোপন সংগঠনে ঢুকে যায়নি। ভেতরে ঢুকে যেয়ে আন্দোলন হয়ে যাওয়ার পর তখন বলছি আমি গোপনে দলের ভেতরে ছিলাম। এসব আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, গোপন পলিটিক্স আমরা করি না। আমরা প্রকাশ্যে বলি।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, আমাদের বলার মধ্যে ভুল থাকতে পারে। ভুল থাকলে সেটা সংশোধন করে নেব। আমরা কাজ করি। যে কাজ করে তার ভুল হয়। চলার পথে আমাদের অনেক নেতা-কর্মী আচার-আচরণে অনেক অসন্তুষ্টির আছে। সত্যি কথা। সেই আচার-আচরণ নিয়ে আমরা কাজ করছি। জনাব তারেক রহমান মনে রাখবেন একজন পোড় খাওয়া রাজনীতিবীদ। ওনার নেতৃত্বের গুণ হচ্ছে হাজার হাজার মাইল দূর থেকে দলকে ঠিক রেখেছেন। তার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শত অত্যাচার, নিপীড়ন, জুলুমের পরও কেউ বিভক্ত হয়নি।

পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামান মিয়া, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দীন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবার ঠান্ডু ও শাহজাহান আলী, পৌর বিএনপি নেতা বিল্লাল হোসেন, পৌর কৃষকদলের আহ্বায়ক ইউনূচ আলী, সদস্যসচিব নাজমুর সবুর খান, পৌর যুবদলের সদস্যসচিব মনির হোসেন, জীবননগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল, জীবননগর পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক আশ্রাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক লিটন মুন্সী, জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা, গারমেন্টস সমিতির সভাপতি আলমাস ডাবলু, ব্যবসায়ী নেতা মোতালেব হাজী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জীবননগরে পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, গোপন পলিটিক্স করি না

আপডেট সময় : ০৮:৪৯:৪৩ অপরাহ্ণ, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫