রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জুবাইর হোসেন, রাবি;
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “বিপ্লবী ইলা মিত্র: এক শতাব্দীর অবিনাশী সাহসিনী” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বহ্নিশিখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য ও বহ্নিশিখা, রাবি শাখার ছাত্র উপদেষ্টা আহসান হাবিব উপস্থিত ছিলেন। সভার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি সাজেদা সুফিয়া। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা জামাত খান, ছাত্র উপদেষ্টা কনক আমিরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালক মুর্শিদা বেগম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন সারমিন আল আজিজ সুমি। সঞ্চালনা করেন আয়েশা সিদ্দিকা জাহান। পোস্টার প্রেজেন্টেশনে অংশ নেন শিখা রাণী, ফাহিমা খাতুন এবং খাদিজাতুল জান্নাত।

বক্তারা বলেন, উপনিবেশবিরোধী আন্দোলনে ইলা মিত্রের নেতৃত্ব এবং তাঁর সংগ্রামী ভূমিকা ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। শতবর্ষ পেরিয়েও তাঁর সাহস, দৃঢ়তা এবং প্রতিরোধের চেতনা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তারা আরও বলেন, নারী নেতৃত্বের অগ্রযাত্রা সমাজ পরিবর্তনের অন্যতম ভিত্তি, আর ইলা মিত্র সেই নেতৃত্বের একটি প্রতীকী নাম।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, বিপ্লবী নারী নেতৃত্ব ও পরিবর্তনের চেতনা সম্পর্কে সচেতন করতেই এই আয়োজনের মূল লক্ষ্য।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫১:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫