রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

হ্যাক হচ্ছে আপনার ফেসবুক জানেন কি ?

  • আপডেট সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ফেসবুকের মেসেঞ্জারে বার্তা আসছে ‘ইজ দিস ইউ?’। বার্তার সঙ্গে থাকছে ব্যবহারকারীর প্রোফাইল ছবি ও প্রোফাইলের একটি লিংক। ওই লিংকে ক্লিক করলেই সর্বনাশ।
বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক হ্যাক করতে আপনার ই-মেইল আইডি ও পাসওয়ার্ড হাতানোর জন্য নতুন একটি প্রতারণার কৌশল (স্ক্যাম) নিয়েছে দুর্বৃত্তরা। পরিচিত বন্ধু বা আত্মীয়ের ছদ্মবেশে বার্তা পাঠিয়ে একটি লিংকে ক্লিক করতে বলা হচ্ছে। ওই লিংকে ক্লিক করা হলে একটি নতুন পেজ খুলে যাচ্ছে। যেখানে ই-মেইল আইডি ও পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে যে পাসওয়ার্ড সংগ্রহের জন্য একধরনের ‘ফিশিং’ কৌশল।
বিশেষজ্ঞরা বলছেন, যখন দুর্বৃত্তদের পাঠানো ভুয়া লিংকে ক্লিক করা হচ্ছে, তখন ফেসবুকে ‘রি-লগইন’ চাওয়া হচ্ছে। সেখানে ই-মেইল ও পাসওয়ার্ড দেওয়া হলে তা দুর্বৃত্তদের হাতে চলে যাচ্ছে। এভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করছে দুর্বৃত্তরা।
সাধারণত ফেসবুকের মেসেঞ্জার ইনবক্সে ‘ইজ দিস ইউ?’ বলে বার্তাটি আসছে। কিছুদিন ধরে এ ধরনের বার্তা ছড়াচ্ছে বেশি। এ ধরনের বার্তা সাধারণত ফেসবুক ক্লোনিং বা ভুয়া প্রোফাইল তৈরি করে পাঠাতে পারে দুর্বৃত্তরা। এ রকম ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। ফেসবুক ক্লোনিং কঠিন কিছু নয়। দুর্বৃত্তরা খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহারকারীর অনুরূপ আরেকটি অ্যাকাউন্ট খুলে তাতে ব্যবহারকারীর তথ্যসহ সবকিছু নকল করে বসিয়ে দিতে পারে। এরপর ওই ক্লোন অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীর বন্ধু ও পরিবারের সদস্যদের বোকা বানাতে পারে। ব্যবহারকারীর অজান্তেই অন্য অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।

নতুন স্ক্যামটি বিশ্বাসযোগ্য সূত্র থেকে আসে বলে অনেকেই ভুল করে এতে ক্লিক করে বসেন। এ ছাড়া ওই লিংকে নিজের ছবি দেখে অনেকেই বিষয়টি জানতে আগ্রহী হন।

অনেক সময় আইডি পাসওয়ার্ড চাওয়া হচ্ছে। আবার অনেক সময় ওই লিংক এমন কোনো ওয়েবপেজে নিয়ে যাচ্ছে, যেখান থেকে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড হয়ে যাচ্ছে।

যাঁরা এ ধরনের লিংকে ক্লিক করে ফেলেছেন, তাঁরা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। অন্য ওয়েবসাইটে একই আইডি পাসওয়ার্ড ব্যবহার করলে তাও পরিবর্তন করুন। যাঁর অ্যাকাউন্ট থেকে এ বার্তা আসছে, তাঁকে বিষয়টি জানান। এ ধরনের বার্তা মুছে দিন। টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতে পারেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হ্যাক হচ্ছে আপনার ফেসবুক জানেন কি ?

আপডেট সময় : ১২:৪২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১৭