মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল Logo জনপ্রিয় ব্র্যান্ড কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসিটি (এসএআইসিটি)-এর উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভাগের ওয়েব পোর্টালের উদ্বোধনও করা হয়।
রবিবার (১৭ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আইসিটি বিভাগের সভাপতি প্রফেসর ড. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মনজুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোদ্ধার, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ আবু লায়েকসহ শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আইসিটি আজ সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এর ব্যাপক ব্যবহার বিশ্বকে গ্লোবাল ভিলেজে রূপ দিয়েছে। সামাজিক, একাডেমিক, প্রশাসনিক ও ব্যবসায়িক সবক্ষেত্রেই আইসিটির সর্বব্যাপী ব্যবহার রয়েছে। এজন্য এ বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে। তাই শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান— পড়, পড় এবং পড়। ক্লাসরুম ও ল্যাবের সঙ্গে তোমাদের সম্পর্ক অটুট রাখতে হবে।”
এ সময় ফুল ও উপহার দিয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সৈকত ও রাইসা আমিন লস্কর।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী

ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ

আপডেট সময় : ০৯:০৯:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৭ আগস্ট ২০২৫