শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডাক্তার দেখাতে যাচ্ছিলো রেজুয়ারা চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কার বৃদ্ধা নারী নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৭৯০ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার:
কক্সবাজারের চকরিয়ায় সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় রেজুআরা বেগম (৫২) নামের এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা এগারোটার চট্টগ্রাম কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী রেললাইনে ঘটেছে এ ঘটনা। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
নিহত রেজু আরা উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালাকাটা উলুঘোনা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১ টার কিছু আগে বাড়ি থেকে ডাক্তার দেখাতে একা বের হন বৃদ্ধা রেজুআরা। পায়ে হেঁটে বাড়ির অদুরে রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা কক্সবাজার অভিমুখী সৈকত এক্সপ্রেস নামের একটি ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কায় বৃদ্ধা রেজুআরা ঘটনাস্থলে প্রাণ হারান।

পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, রেলওয়ে পুলিশের একটি টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সামনে নিহতের পরিবার সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনাময়না তদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

ডাক্তার দেখাতে যাচ্ছিলো রেজুয়ারা চকরিয়ায় রেললাইন পার হবার সময় ট্রেনের ইঞ্জিন বগির ধাক্কার বৃদ্ধা নারী নিহত

আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫