সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

শরণার্থী শিবির থেকে উঠে আসা তরুণীর গল্প !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০২:০২ অপরাহ্ণ, শনিবার, ১ জুলাই ২০১৭
  • ৮০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জীবনটা সহজভাবে শুরু হয়নি। কাটেওনি সহজভাবে। কিভাবে কাটবে? সিরিয়া নামটাই যে তখন বিভীষিকা। অবশ্য এখনও। যাঁরা রোজ সেই নামটা যাপন করেন, তাঁরা জানেন সেখানে জীবনের মানে কি। তবে সে মানেও যে বদলানো যায়, অন্য অর্থে গড়া যায় রাস্তা, তার নজির মুজুন আলমেহান। এই বিশ্ব উদ্বাস্তু দিবসে মুজুনকে নিজেদের শুভেচ্ছাদূত হিসেবে বেছে নিয়েছে ইউনিসেফ।

এই মুজুন কে বলুন তো? আপনার আমার মতোই খুব সাধারণ একজন। তবে জীবনটা ঠিক সাধারণ ছিল না কখনই। সিরিয়ার অস্থির পরিস্থিতিতে বেড়ে ওঠা। ২০১৩ সালে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে কোনও রকমে এসে পৌঁছানো জর্ডানে। তার পরের গল্পটা ইতিহাস।

৩ বছরের উদ্বাস্তু জীবন। তার মধ্যে ১৮ মাস জাটারি উদ্বাস্তু শিবিরে। যেখানে ভবিষ্যত শুধুই বাল্যবিবাহ বা শিশুশ্রমিক হিসেবে কাজ করে গতানুগতিক জীবন কাটিয়ে দেওয়া। তবে মুজুনের লক্ষ্য অন্য ছিল। তাই আর পাঁচটা শিশুর মতো শিকড় ছেড়ে পালিয়ে আসার সময় তাঁর হাতে ছিল স্কুল থেকে দেওয়া কিছু বই।

তিনি বুঝেছিল, বই ছাড়া মুক্তি নেই। একমাত্র বই-ই বদলে দিতে পারে স্বপ্নের রং। সেভাবেই শুরু হয়েছিল তাঁর পথচলা। তবে পরিসরটা শুধু নিজের জীবনের গণ্ডিতেই আটকে থাকেনি। উদ্বাস্তু শিবিরের বাকি সমবয়সিদেরও স্বপ্ন দেখাতে শুরু করেছিল মুজুন। সে স্বপ্নে শিক্ষা ছিল, স্বাস্থ্য ছিল, মাথা উঁচু করে দাঁড়াবার প্রতিশ্রুতি ছিল। সমবয়সীদের মধ্যে মুজুনের পাশে এসে দাঁড়ায় বেশিরভাগ মেয়েরা। সেখান থেকে শুরু হল এক অন্য লড়াই।

তবে এই লড়াইয়ে মুজুন পাশে পেয়েছিলেন ইউনিসেফকে। আর সামনে ছিল প্রয়াত অাদ্রে হেপবার্নের আদর্শ, যিনি নিজেও ইউনিসেফের শুভেচ্ছাদূত ছিলেন। উনিশ বছর বয়সেই মুজুন ইউনিসেফের শুভেচ্ছাদূত।

সেই প্রকল্পের অংশ হিসেবে আফ্রিকার দেশ চাদে গিয়েছিলেন মুজুন। দায়িত্ব ছিল সন্ত্রাস বিধ্বস্ত, যুদ্ধক্লান্ত শৈশবকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা। তবে শুধু চাদই নয়, বিশ্ব জুড়ে এরকম প্রায় আড়াই কোটি শিশুকে পথ দেখাচ্ছেন তিনি। ২০১০ সাল থেকে মানবউন্নয়ন খাতে বরাদ্দের দুই শতাংশ এই সব শিশুদের শিক্ষার খাতে ব্যয় করা হচ্ছে।

ইউনিসেফের একটি বিবৃতি থেকে জানা গিয়েছে, বিশ্ব জুড়ে ইউনিসেফের আওতায় থাকা শিশুদের শিক্ষার জন্য ২৫০ কোটি টাকা প্রয়োজন।

তবে আমাদের চাওয়া আরেকটু বেশি। পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের মতো মুজুনও একটা নাম হয়ে উঠুন, আর তাকে সামনে রেখে পথ চলতে শুরু করুক আরও অনেক অনেক মুজুন। বিশ্ব উদ্বাস্তু দিবসে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে কি?

সূত্র: সংবাদ প্রতিদিন ও ইউনিসেফ ওয়েব

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি

শরণার্থী শিবির থেকে উঠে আসা তরুণীর গল্প !

আপডেট সময় : ০২:০২:০২ অপরাহ্ণ, শনিবার, ১ জুলাই ২০১৭