বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৪৭:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডা. আজমল হাসপাতালের সহযোগিতায় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার উত্তর রাঙ্গামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরিমাপসহ নানা মৌলিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। নারী ও পুরুষ রোগীদের জন্য ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পৃথকভাবে সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ডা. আজমল হাসপাতালের পরিচালক মীর আশরাফ আলী রবিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন।  সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মীর উজ্জ্বল।

রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেছে সিরাজদিখান ব্লাডব্যাংক। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক মুন্সিগঞ্জের বার্তা।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম বলেন, “মানুষের কল্যাণই আমাদের কাজের মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা নিয়মিতই এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে।”

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল বলেন, “মুন্সিগঞ্জ সিভিল সার্জন ও সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনুমোদন ও পরামর্শ আমাদের শক্তি দিয়েছে। স্থানীয় প্রশাসন, ডা. আজমল হাসপাতাল, ডা. আজমল ফাউন্ডেশন, সিরাজদিখান ব্লাডব্যাংক এবং দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে আন্তরিক ধন্যবাদ। তাঁদের সহযোগিতায় চমৎকার আয়োজন হয়েছে বলে আশা করছি।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

ঝিকুট ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

আপডেট সময় : ০৯:৪৭:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫