বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

কনুই ব্যথার কারণ ও চিকিৎসা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ণ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • ৮৩৬ বার পড়া হয়েছে
হাতের কুনইতে ব্যথা একটি সাধারণ সমস্যা যা বিভিন্ন কারণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

কুনইতে ব্যথার কারণ

১. চোট বা আঘাত :

কুনইয়ে পড়ে যাওয়া, সরাসরি আঘাত লাগা বা হাড় ফাটা।

২. টেন্ডিনাইটিস :

* টেনিস এলবো : বেশি পরিশ্রম বা কুনইয়ের বাইরের পেশির ওপর চাপ পড়ার কারণে।

* গল্ফার এলবো কুনইয়ের ভিতরের পেশিতে বেশি চাপ পড়ার কারণে।

৩. আর্থ্রাইটিস :

অস্থিসন্ধির প্রদাহজনিত রোগ, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস।

৪. বার্সাইটিস :

কুনইয়ের জয়েন্টের বারসা (তরল ভরা থলি) ফোলাভাব বা প্রদাহ।

৫. স্নায়ুর সমস্যা :

* আলনার নার্ভ কমপ্রেশন : হাতের পেছনের দিকের স্নায়ু চাপে পড়ে ব্যথা বা অসাড়ভাব।

* পিনচড নার্ভ : স্নায়ু চাপে ব্যথা হয়।

৬. ফ্র্যাকচার বা হাড় ভেঙে যাওয়া : আঘাতজনিত হাড় ভেঙে গিয়ে কুনইতে ব্যথা।

চিকিৎসা :

১. প্রাথমিক চিকিৎসা :

কুনইকে বিশ্রাম দিন এবং ভারী কাজ এড়িয়ে চলুন।

ব্যথার স্থানে ১৫-২০ মিনিট বরফ দিন, দিনে ৩-৪ বার।

ইলাস্টিক ব্যান্ডেজ দিয়ে কুনইয়ে হালকা পেঁচিয়ে রাখুন। * হাত উঁচু করে রাখুন, যাতে ফোলাভাব কমে।

২. ওষুধ : ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন জাতীয় ব্যথানাশক। * আর্থ্রাইটিস থাকলে প্রদাহ নিয়ন্ত্রণে কর্টিকোস্টেরয়েড।

৩. ফিজিওথেরাপি : মাংসপেশি ও স্নায়ুর ব্যথা কমানোর পাশপাশি কার্যক্ষমতা পুনরুদ্ধারে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই কার্যকর।

৪. ইনজেকশন থেরাপি :

* টেনিস বা গল্ফার এলবোতে কর্টিকোস্টেরয়েড ইনজেকশন লাগতে পারে।

৫. সার্জারি (জরুরি প্রয়োজনে) : যদি হাড় ভেঙে যায়, স্নায়ুর চাপে সমস্যা হয় বা আর্থ্রাইটিস গুরুতর হয়, তবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

সতর্কতা : অতিরিক্ত ভারী কাজ এড়িয়ে চলুন। * কাজের সময় সঠিক ভঙ্গি বজায় রাখুন। * পেশির শক্তি বাড়ানোর জন্য নিয়মিত ব্যায়াম করুন। * ক্রীড়া বা অন্যান্য কাজের আগে গরম করার অনুশীলন করুন।

লেখক : চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

কনুই ব্যথার কারণ ও চিকিৎসা

আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ণ, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫