রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ওদেরও যেন বিশেষ দিন

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ঘুরতে। সেটা ২০০৭ সালের কথা। জাপানি নাগরিক ম্যা ওয়াতানবে তখনই বাংলাদেশের প্রেমে পড়েন। ভালোবেসে ফেলেন এ দেশের জল, মাটি ও মানুষকে। আর তখনই ঠিক করেছিলেন এ দেশেই থাকবেন। আছেনও আড়াই বছর ধরে। পেশায় অ্যানিমেটর। যতই দিন যাচ্ছে, তাঁর কাছে বাংলাদেশ নতুন নতুন বিস্ময়ের জন্ম দিচ্ছে। ম্যা ওয়াতানবে বলেন, ‘এই দেশ, এ দেশের মানুষ, সংস্কৃতি নিয়ে তেমন কিছুই জানতাম না। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের সরলতা ও অতিথিপরায়ণতা দেখে মুগ্ধ হয়েছি। বিভিন্ন বিশেষ দিনে মানুষের সাজ-পোশাকও চোখে পড়ার মতো।’
১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশিদের জন্য এটি এক বিশাল উত্সব। বিজয়ের আনন্দের কী আর তুলনা চলে! তবে বাংলাদেশিদের পাশাপাশি অনেক বিদেশির কাছেও এটি একটি উত্সব। এ দেশের নানা উত্সবে দেখা যায় বিদেশিরা বাঙালি হয়ে ওঠেন। এখানকার সাজ-পোশাক, খাবার—সবকিছুতেই অপার আনন্দ পান তাঁরা। পয়লা বৈশাখ, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিসহ নানা আয়োজন ও উত্সবে বাংলাদেশে থাকা বিদেশিদেরও শাড়ি-পাঞ্জাবিতে দেখা যায়। এখানে এসে তাঁরা আমাদের সংস্কৃতিকে আপন করে নেন, মেতে ওঠেন উত্সবের আনন্দে।বিশেষ দিনে এ দেশে থাকা বিদেশিরাও মেতে ওঠেন আনন্দে
পয়লা বৈশাখের সকালে যেমন তাঁরা কব্জি ডুবিয়ে পান্তা খান, তেমনি বারো হাতের শাড়ি পরে কুঁচি সেট করে নেন বাঙালি কায়দায়। বেশ কিছুদিন ধরে বাংলাদেশে আছেন অস্ট্রেলিয়ার জেসিকা। তিনি বললেন, ‘বাংলাদেশের উৎসবগুলো খুব রঙিন হয়। নানা ধরনের সাজ ও পোশাক দেখা যায়। বাংলা নববর্ষে আমিও এ বছর গালে বাংলাদেশ লিখেছিলাম। খুবই মজার ছিল বিষয়টা। পুরো দেশের মানুষ মনে হলো রাস্তায় নেমে এসেছে। এ দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আমি কয়েকটা লেখা পড়েছি। দেশের জন্য মানুষের এই আবেগ আমাকেও ছুঁয়ে গেছে।’
জাপানি ম্যা ওয়াতানবে যুক্ত আছেন বেসরকারি ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন এক মাত্রায়। সেখানে তিনি বাংলাদেশের শিশু ও নারীদের নিয়ে কাজ করছেন। তাঁর বিজয় দিবস কাটে এক মাত্রার শিশুদের সঙ্গে। শিশুদের বিজয়ের আয়োজন, লাল-সবুজ পোশাক আর তাদের বিজয়ের আনন্দে তিনি খুঁজে পান আগামীর বাংলাদেশকে।
.এ দেশের মানুষের যেকোনো বিষয়ে উত্সাহ, সরলতা, দয়ালু মন ভালো লেগেছে তাঁর। তাঁর বন্ধু সুনসেকও বাংলাদেশ পছন্দ করেন। সুনসেকের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘এ দেশে এসে দেখেছি বিজয় দিবসে লাল-সবুজ পোশাক পরে, হাতে পতাকা নিয়ে বাংলাদেশিরা বিজয় দিবস পালন করে। সেটি দেখে আমি মুগ্ধ হয়েছি।’
দুই বন্ধুর সেই আড্ডায় ম্যা তখন বললেন, ‘এ দেশের পোশাক, পোশাকে রঙের ব্যবহার জাপানের থেকে আলাদা। জাপানে সাদাসিধা, হালকা রঙের পোশাক বেশি পরে। তবে এ দেশে রঙিন পোশাকে মনুষদের দেখতে বেশ ভালো লাগে। আর যেকোনো উত্সবে সবাই মিলে যখন রং-বেরঙের পোশাকে বাইরে আসে, তখন সত্যিই অন্য রকম লাগে।’ বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—অনেক বিষয়েই জানাশোনা আছে তাঁদের। মায়ের ভাষায়   কথা বলার জন্য যারা জীবন দিতে পারে, সেই ভাষা না শিখলে চলে! ম্যা ওয়াতানবে ও সুনসেক দুজনেই তাই বাংলা শিখেছেন। সাক্ষাৎকারের সময়ও তাই কথা হলো বাংলাতেই। এখানের বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁরা সে দেশের জনপ্রিয় গান বাংলায় অনুবাদ করে গেয়েছেনও। সম্প্রতি হলি আর্টিজান ট্র্যাজেডির কথা স্মরণ করে তাঁরা বললেন, ‘হাসিখুশি বাংলাদেশ দেখতে চাই সব সময়। আমরা চাই বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বও অটুট থাক।’
জাপানি নাগরিক সুনসেক বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছেন, অনুপ্রাণিত হয়েছেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ওদেরও যেন বিশেষ দিন

আপডেট সময় : ০৩:৪৭:০২ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬