শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

জাপানি পুরুষদের জন্য ‘ভার্চুয়াল স্ত্রী’!

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬
  • ৮৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাপানে একাকীত্বে থাকা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ডিজিটাল প্রযুক্তির কৃত্রিম স্ত্রী তৈরি করেছে একটি প্রতিষ্ঠান। হলোগ্রাফিক পর্দায় এই কৃত্রিম স্ত্রীকে দেখা যাবে। সে স্বামীকে ক্ষুদে বার্তাও পাঠাবে। খবর বিবিসির।

অভিনব এই ভার্চুয়াল স্ত্রী তৈরি করেছে ভিনক্লু নামের একটি কোম্পানি। তাদের মূল লক্ষ্য জাপানের অবিবাহিত তরুণরা। কারণ এই তরুণদের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকীত্ব একটি বড় সমস্যা বলে মানা হয়।

এই ভার্চুয়াল স্ত্রীর নাম হচ্ছে হিকারি। সে ‘গুড মর্নিং’ বলে স্বামীকে ঘুম থেকে জাগাবে। শুধু তাই নয় প্রতিদিনের আবহাওয়া কেমন, ঘরের বাতি জ্বালানো-নেভানো, এসি বন্ধ করা এবং স্বামীকে অফিসে যাবার আগে বিদায় দেবে সে।

স্বামী যখন কফি খাবে তখন তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে। যখন স্বামী অফিসে কাজ করবে তার ফাঁকে ফাঁকে তখন নানা রকম বার্তাও পাঠাবে হিকারি। কাজ শেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে।

ভার্চুয়াল স্ত্রী হিকারির দাম হবে ২ হাজার ৭শ’ ডলার। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শেষ দিকেই এটি বাজারে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

তবে এ নিয়ে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন, এটা তরুণদের অসামাজিক করে তুলবে। আবার অন্যদের ধারণা এটি একাকীত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

জাপানি পুরুষদের জন্য ‘ভার্চুয়াল স্ত্রী’!

আপডেট সময় : ০৩:২৮:৫৩ অপরাহ্ণ, সোমবার, ১৯ ডিসেম্বর ২০১৬