শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:০১:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮৩৭ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। কাঠ দিয়ে তৈরি এ স্যাটেলাইট মহাকশে পাঠিয়েছেন জাপানের বিজ্ঞানীরা। ভবিষ্যতে মহাকাশে অনুসন্ধানে কাঠ ব্যবহার করা যাবে কিনা তার সম্ভাব্যতা পরীক্ষার অংশ হিসেবে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রথম কাঠের তৈরি স্যাটেলাইটটির নাম ‘লিগনোস্যাট’। স্যাটেলাইটটি যৌথভাবে নির্মান করেছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ও গৃহনির্মাণ প্রতিষ্ঠান সুমিতোমো ফরেস্ট্রি।

আগামী ৫০ বছরের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহে কাঠের ঘর তৈরির পরিকল্পনা রয়েছে বিজ্ঞানীদের। আর এ পরিকল্পনার অংশ হিসেবেই মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট পাঠানো হয়েছে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী কোজি মুরাতা বলেন, উনিশ শতকের প্রথম দিকে কাঠ দিয়ে উড়োজাহাজ তৈরি করা হতো। আর তাই কাঠের তৈরি স্যাটেলাইটেরও সম্ভাবনা আছে। কাঠ মহাকাশে বেশি টেকসই; কারণ, সেখানে পৃথিবীর মত কোনো পানি বা অক্সিজেন নেই। ফলে মহাকাশে কাঠের নষ্ট হওয়ার সুযোগ কম। কাঠের স্যাটেলাইটের পরিবেশগত প্রভাবও কম।

জাপানে হোনোকি ম্যাগনোলিয়া নামে একধরণের গাছ আছে। এই গাছটি ঐতিহ্যগতভাবে তরবারির খাপের জন্য ব্যবহৃত হয়। এই গাছটিই মহাকাশযানের জন্য সবচেয়ে উপযুক্ত। কাঠের তৈরি লিগনোস্যাট স্যাটেলাইটটি প্রায় ছয় মাস পৃথিবীর কক্ষপথে থাকবে। এসময় মহাকাশের কাঠ কীভাবে টিকে থাকবে, তা নিয়ে বিভিন্ন পরীক্ষা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মহাকাশে কাঠের তৈরি স্যাটেলাইট

আপডেট সময় : ১২:০১:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪