বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

মাদ্রাসা শিক্ষকদের ৮ দফা দাবি !

  • আপডেট সময় : ১২:০৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৯৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:  মাদ্রাসা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও মাদ্রাসার সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখি ভাতাও দাবি করেছেন তারা।

মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটি।

অ্যাসোসিয়েশনের মহাসচিব জহির উদ্দিন তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে- মাদ্রাসা জাতীয়করণ ছাড়াও ৫ শতাংশ ইনক্রিমেন্ট, বৈশাখি ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়িভাড়া প্রদানসহ প্রতিটি আলিম ও ফাজিল মাদ্রাসায় বিজ্ঞান ভবন নির্মাণ; জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ২০১৩ সালের জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে ২০১২ সালের পরিপত্র বহাল রাখা অর্থাৎ সাধারণ বিষয়ের শিক্ষকদের সুপার ও অধ্যক্ষ হওয়ার সুযোগ দেওয়া; আলিম ও ফাজিল পর্যায়ে প্রতি বিষয়ে দ্বিতীয় শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামোয় প্রদর্শক ও গ্রন্থাগারিক পদ অন্তর্ভুক্তকরণ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি রিয়াজুল করিম, সিনিয়র যুগ্ম মহাসচিব ফজলুল বারী, যুগ্ম মহাসচিব হোসনি মোবারক প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

মাদ্রাসা শিক্ষকদের ৮ দফা দাবি !

আপডেট সময় : ১২:০৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬