সোমবার | ৯ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা Logo জীবননগরে বাবু খানরে নেতৃত্বে এক কিলোমিটারজুড়ে বিএনপির গণমিছিল Logo বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির পক্ষে ভোট চাইলেন জাবি শিক্ষকরা Logo আগামীর রাষ্ট্র পরিচালনায় ন্যায় ও ইনসাফের অঙ্গীকার: কয়রায় জামায়াতের জনসমাবেশ Logo হাইমচরে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে বিশাল জনসভা Logo চাঁদপুর ৩ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার নির্বাচনী গনমিছিল Logo ফরিদগঞ্জে হাতপাখার সমর্থনে বিশাল সমাবেশ Logo প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল আব্দুল্লাহ আরিয়ান রাকিন Logo গাইবান্ধার ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর নিষিদ্ধ আওয়ামী লীগ ভোটারদের ভূমিকা এমপি নির্বাচনে অনেকটাই ভাগ্য নির্ধারক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা  Logo চাঁদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ধুলিহরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা

সাতক্ষীরার ধুলিহরে অবৈধভাবে বেতনা নদীর সরকারি মাটি বহনকারী  ট্রলি আটক করাকে কেন্দ্র করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলিহর সুপারীঘাট এলাকায় বেতনা নদী থেকে অবৈধভাবে কাটা মাটি বহনকারী একটি ট্রলি পুলিশ আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মাটি কাটার সঙ্গে জড়িত একটি চক্র। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টার দিকে নেহালপুর সুইচগেট সংলগ্ন এলাকায় মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে ২০ থেকে ৩০ জনের একটি দল সংঘবদ্ধভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
হামলায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির এএসআই মাহবুব এবং কনস্টেবল মেহেদী হাসান আহত হন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সোহারাব হোসেন জানান, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় মূলহোতা কেসমত আলীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

ধুলিহরে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা

আপডেট সময় : ০৩:২০:০৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫