রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত,  চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর-হাইমচর) এর সংসদ সদস্য প্রার্থী লেখক ও শিক্ষক আন্দোলনের নেতা মো: জাহাঙ্গীর হোসেন ২৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা’র হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, চাঁদপুর জেলা কমিটির সদস্য কমরেড চন্দ্র শেখর মজুমদার ও জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহবায়ক টিপু সুলতান।

কাস্তে মার্কার প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক মানুষের প্রধান চাওয়া হচ্ছে- ভাত-কাপড়ের গ্যারান্টি, মানবিক মর্যাদার জীবন, মানুষের জান মালের নিরাপত্তা। যা বাংলাদেশে এখন পর্যন্ত  বাস্তবায়ন হয়নি। শিক্ষা-কাজের নিশ্চয়তা নেই। যুব -তরুণদের সুন্দর ও অগ্রসর জীবনের পথ কেউই রচনা করতে পারেনি স্বাধীনতার ৫৪ বছর পরেও। সবাই কথার ফুলঝুরি ফোটায় কিন্তু যুবকদেরর কর্মসংস্থানের ব্যবস্হা করা হয়নি। অবশিষ্ট যেসব কারখানা আছে তাও আবার ধ্বংসের দিকে ধাবিত।
মানুষের অর্থনৈতিক মুক্তি নেই কিন্তু দুর্নীতির আতিশায্যের গতিপ্রবাহ ঠিকই আছে। ধ্বংসাত্মক সকল কিছু থেকে মুক্তি পেতে গেলে কমিউনিস্ট পার্টিকে ক্ষমতায়ন করতে হবে। তাই কাস্তে মার্কায় ভোট দেয়া এখনকার সময়ের দাবি।

উল্লেখ্য: মো: জাহাঙ্গীর হোসেনের দলীয় প্রতীক কাস্তে। তিনি বর্তমানে চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন’র কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও জেলা কমিটির সভাপতি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা’র যুগ্ম-মহাসচিব, চাঁদপুর লেখক পরিষদের সভাপতি, জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদ এর সভাপতি ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদ এর সহ-সাধারণ সম্পাদক ও পুরাণবাজার বিজয় উৎসবের যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন।

ট্যাগস :

সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র তুললেন কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেন

আপডেট সময় : ০৯:৫২:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫