বুধবার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল Logo সুন্দরবন ও উপকূলীয় যৌথ গবেষণার লক্ষ্যে খুবি ও বেড্সের মধ্যে এমওইউ স্বাক্ষর Logo নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে খুবি অফিসার্স কল্যাণ পরিষদের মানববন্ধন Logo গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ – ড. মাহরুফ চৌধুরী Logo স্টুডেন্ট স্কয়ার: শিক্ষার্থী থেকেই টেকসই পরিবর্তনের সূচনা Logo কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo এনবিআরের ওয়েবসাইটে এইচএস কোডভিত্তিক আমদানি তথ্য প্রকাশ Logo গাজীপুর-৪ আসনের দুই প্রার্থীর হাতে তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বই Logo পবিত্র লাইলাতুল বরাত আনজুমান ট্রাস্ট’র ব্যবস্থাপনায় কর্মসূচি

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত: জাবিসাস

দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

আজ শুক্রবার জাবিসাসের সভাপতি মেহেদী মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানান।

সংগঠনটির দপ্তর সম্পাদক মাহ আলম স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণ-অভ্যুথানের অন্যতম নেতা ওসমান শরীফ হাদীর মৃত্যুতে জাবিসাস গভীরভাবে শোকাহত ও ব্যথিত। কিন্তু ওসমান হাদীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র একদল স্বার্থান্বেষী গোষ্ঠী প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করাসহ নিউ এজের সম্পাদক নূরুল কবীরকে হেনস্থার ঘটনা ঘটিয়েছে। গণতান্ত্রিক একটি রাষ্ট্রে গণমাধ্যমের উপর হামলা ও সাংবাদিককে হেনস্থা গণতান্ত্রিক চেতনার সাথে সাংঘর্ষিক। এধরণের ঘটনা দূর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্দেশ করে। এছাড়া গণমাধ্যমেকে হামলার লক্ষ্যবস্তু বানানো পূর্বের ফ্যাসিবাদী কায়দার বহিঃপ্রকাশ।

নেতৃবৃন্দ আরও বলেন, এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সুপরিকল্পিতভাবে দেশের শীর্ষ দৈনিক দুটিতে হামলা করেছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। জুলাই পরবর্তীতে গণমাধ্যমের ওপর এমন নগ্ন হামলা কখনোই কাম্য নয়। দেশের চতুর্থ স্বড় ধ্বংস করতে একটি সুসংগঠিত যড়যন্ত্র এটি। এভাবে হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ভুলুষ্ঠিত করে এবং স্বাধীন মত প্রকাশের ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এর আগেও অপচেষ্টা করা হয়েছে কিন্তু তা সফল হয়নি। গতকালকের ঘটনার পরও সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হবে বলে আমরা আশা করি। সাংবাদিকরা আগের চেয়ে আরও সাহসিকতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশপাশি তদন্তসাপেক্ষে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত: জাবিসাস

আপডেট সময় : ১০:৩৬:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫