বৃহস্পতিবার | ৫ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি Logo চাঁদপুরে আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo শিক্ষা কোনো দল, মত বা আদর্শের বিষয় নয়; বরং এটি একটি সার্বজনীন সামাজিক দায়িত্ব। Logo এক আসনে দুই বিএনপি প্রার্থী! ফরিদগঞ্জে ভোটের সমীকরণ ওলটপালট, সুযোগ খুঁজছে জামায়াত Logo খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী Logo চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ Logo সৌহার্দ্য আর সংস্কৃতির মেলবন্ধনে গাজীপুর জেলা সাংবাদিকদের মিলনমেলা Logo পলাশবাড়ীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনী ক্যাম্পেইন Logo আজ ৪ ফেব্রুয়ারি লেখক ও শিক্ষক তৌফিক সুলতান স্যারের জন্মদিন। Logo খুবিতে ‘ভৈরবী’র নতুন নেতৃত্বে রাদ ও রাহুল

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

দীর্ঘ তিন যুগেরও অধিক সময় কুমিল্লা-চাঁদপুরের মধ্যে বোগদাদ পরিবহনের বাস চলাচল করলেও চাঁদপুর-কুমিল্লার মধ্যে গত কয়েক বছর আইদি পরিবহন নামে বাস কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনাল থেকে যাত্রী সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে মালিক পক্ষের একটি গ্রুপ।

যার ফলে আইদি পরিবহন চলাচলে অনাপত্তি রুট পারমিটের দাবীতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শান্তিপূর্ন কর্মসূচি পালন এবং যৌক্তিক দাবী না মেনে আইদি পরিবহনের যাত্রী সেবায় প্রতিবন্ধনকতা সৃষ্টি করলে চাঁদপুরে বোগদাদ পরিবহন প্রবেশ করতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন মালিক সমিতির নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা বাস, মিনি বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু। তিনি বক্তব্যে বলেন, প্রায় ৩৫বছর কুমিল্লা জেলার বোগদাদ পরিবহন মালিক পক্ষ কুমিল্লা-চাঁদপুর রুটে যাত্রী সেবা দিয়ে আসছে। এতে আমাদের পক্ষ থেকে কখনো কোন আপত্তি তোলা হয়নি। কিন্তু তারা আমাদের চাঁদপুরের আইদি পরিবহন শুরু হওয়ার পর থেকেই বিরোধীতা করে আসছে। প্রথমে এই পরিবহন চাঁদপুর সীমানায় চলাচল করে। এরপর কুমিল্লা বিশ্বরোড পর্যন্ত। কিন্তু এরপর আর কুমিল্লা জাঙ্গালিয়া বাস টার্মিনালে যেতে পারছে না। সেখানে বোগদাদ পরিবহনের মালিকদের একটি গ্রুপ বারবার প্রতিবন্ধকতা তৈরী করেছে।

তিনি আরো বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইদি পরিবহন চলাচল করার জন্য যাতে কুমিল্লা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনাপত্তিপত্র রুট পারমিট প্রদান করে। এই জন্য আজকে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি এবং চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি। এরপর এই বিষয়ে প্রশাসনিক পর্যায়ে সমাধান না হলে বোগদাদ পরিবহন কুমিল্লার মধ্যে এবং আইদি পরিবহন চাঁদপুরের সীমানায় চলবে। কোনভাবেই বোগদাদ পরিবহন চাঁদপুরে প্রবেশ করতে দেয়া হবে না।

আইদি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, বোগদাদ পরিবহনের পক্ষ থেকে তারা আইদি পরিবহনের বিরুদ্ধে উচ্চ আদালত ও সুপ্রিমকোর্ট রীট করেছে। এসব রীট শুনানির পর রায় আইদি পরিবহনের পক্ষে এসেছে। আইনি প্রক্রিয়া শেষ। এখন তারা আমাদের পরিবহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করলে চাঁদপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা বোগদাদ পরিবহনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

মানববন্ধনে আরো বক্তব্য দেন বাস মালিক সমিতির সাবেক সদস্য দুলাল মিজি, শহরের বাসিন্দা মো. মাহবুব আলম সরকার, আইদি পরিবহন মালিক পক্ষের প্রতিনিধি মো. মাসুদুর রহমান, শ্রমিকদের পক্ষে নারগিস খান।

এ সময় চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল মিজি সহ বাস মালিক, মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতা এবং বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা উপস্থিত ছিলেন। আইদি পরিবহনের যৌক্তিক দাবীর সাতে একমত পোষণ করে স্থানীয় বিভিন্ন পেশা শ্রেণির লোকজন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে।

পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে বাস মালিক সমিতির নেতারা ও আইদি পরিবহন কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি

কুমিল্লায় আইদি পরিবহন প্রবেশে প্রতিবন্ধকতা, চাঁদপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৫:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫