বুধবার | ১১ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং Logo খুবির আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইংরেজি ডিসিপ্লিন  Logo সৈয়দ আবুল ওলা (রহ.) সৈয়দ সাহেব-এর ওফাত বার্ষিকী আজ Logo চাঁদপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ও প্রতিরোধে  অবহিতকরণ সভা Logo বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন Logo সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন Logo বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo ডক্টর মনিরুজ্জামানকে নির্বাচিত করলে উন্নয়নের ছয়লাব হবে: হুমায়ুন কবির Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা Logo খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন রহিম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর সমন্বয়কারী (পরিবেশ) শেখ ইমন পারভেজ প্রিন্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আঞ্চলিক ব্যবস্থাপক (কালিগঞ্জ অঞ্চল) মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জীবিকায়ন, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পিকেএসএফ ও সাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উন্নয়ন মেলা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।
উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল, তথ্যভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে সমৃদ্ধি কর্মসূচির অর্জন ও সাফল্য তুলে ধরা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতে রাঙ্গামাটিতে পুলিশের ব্রিফিং

দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫