বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু Logo ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ Logo গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ Logo বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক Logo আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২ আসনে লেবার পার্টির নাসিমা নাজনীন সরকার Logo আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সাতক্ষীরার ৯নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট বিতরণ Logo আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি Logo দায়মুক্তি আইনের বিরুদ্ধে সিরাজগঞ্জে প্রতিবাদ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ক্যাবের Logo চুয়াডাঙ্গা-ঝিনাইদহে প্রতারক চক্রের বেপরোয়া তান্ডব, চাকরীর প্রলোভনে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর বিপাকে ভুক্তভোগী পরিবার, থানায় অভিযোগ দায়ের Logo সাতক্ষীরায় ইয়াবা, অবৈধ অর্থ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতসহ  গ্রেফতার- ৩

গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ণ, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
গাইবান্ধায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরির  আঘাতে সৈকত নামে এক যুবক নিহত হয়েছে। ২ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গাইবান্ধা- সাঘাটা সড়কের ত্রিমোহিনী এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে হাসপাতালে মরদেহটি উদ্ধার করে ৩ ডিসেম্বর বুধবার দুপুরে মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করে সদর থানা পুলিশ।
ছুরিকাঘাতে নিহত সৈকত গাইবান্ধা জেলা শহরের মাস্টার পাড়ার আলি আহমেদের ছেলে।
নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় কয়েকজনের সাথে বেশ কিছুদিন থেকে তার শত্রুতা চলে আসছিল।  গতকাল রাতে শহর থেকে তাকে ডেকে নিয়ে গিয়ে রাস্তার পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সৈকত মাদক সেবন ও কারবারের দায়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন। সম্প্রতি জেল থেকে বের হয়ে কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম গণমাধ্যমে জানান,  মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারন উদঘটনে তদন্ত চলছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু

গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক

আপডেট সময় : ০৭:৩৩:১০ অপরাহ্ণ, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫