রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ফেসবুকের ছবি চুরি খেকে সাবধান !!

  • আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৭ বার পড়া হয়েছে

একটি ছবি অনেক কথার বহিঃপ্রকাশ। ব্যক্তি বা সামাজিক জীবনের নানা ঘটনার নানা মুহূর্তকে আমরা ক্যামেরার মাধ্যমে বন্দী করে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক উদ্ভবের পর ছবি তুলে তা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের দেখানোর প্রবণতা আমাদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে।

কিন্তু ইদানিং ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে মেয়েদের ছবি নিয়ে তা নানান উদ্দেশ্যে ব্যবহারের মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ফটোশপের কারসাজিতে একটি মেয়ের ছবি অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে পর্নো সাইটে। একটি মেয়ের ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক আইডি (ফেসবুক অ্যাকাউন্ট) খুলে তা ব্যবহারের দৃষ্টান্ত তো অহরহ। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহারকারীরা জানছে না, তার ছবি কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে। এতে করে ব্ল্যাকমেইলিং বা প্রতারণার শিকার হচ্ছেন ভুক্তভোগী তরুণীরা।

ধরুন, আপনি আপনার সাঁতার কাটার ছবি, ব্যায়ামের ছবি বা সমুদ্রের উপকূল ধরে হেঁটে বেড়ানোর ছবি ফেসবুকে আপলোড করলেন। সেই ছবি চুরি করে একদল মানুষ পর্নো ওয়েবসাইটে আপলোড করছে, আর তাতে জুড়ে দিচ্ছে নানা বিশ্রি ক্যাপশন। সাইটটি ব্যবহার করেন যারা, সেই বিকৃত মনস্ক মানুষজন আবার সেই ছবি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। আপনার ছবিতে বাড়তে থাকে নোংরা, বিশ্রি কমেন্টের সংখ্যা।

শুধু কি প্রাপ্ত বয়স্ক মানুষের ছবিই চুরি হচ্ছে? না, এক্ষেত্রে পিছিয়ে নেই বাচ্চাদের ছবিও। শিশুদের ছবি চুরি করে শিশুদের পর্নো ওয়েবসাইট বা পেডোফিলিয়া ওয়েবসাইটে আপলোড করছে একদল বিকৃত মস্তিষ্কের মানুষ।

সম্প্রতি এই খবর সামনে আসার পরই, অস্ট্রেলিয়ায় নবনিযুক্ত চিলড্রেনস সেফটি কমিশনার অ্যালেস্টার ম্যাকগিবন এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, একটি পেডোফিলিয়া বা শিশুদের পর্ণ সাইটে দেখা গেছে, সেখানে আপলোড করা প্রায় ৪৫ লাখ ছবির অর্ধেকই নেওয়া হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল সাইট থেকে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সুসান ম্যকলিন বলেন, ‘আপনি যখন অনলাইনে কোনো ছবি দিচ্ছেন, সেই ছবির ওপর থেকে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অনেকে তো আবার অ্যাকাউন্ট সাইন আউট না করেই বের হয়ে যান। ফলে অ্যাকাউন্টটি হয়ে যায় অনিরাপদ।’

কাজেই ফেসবুকে ছবি দেওয়ার ব্যাপারে সচেতন হোন। এমন কোনো ছবি আপলোড করবেন না যাতে করে আপনি বা আপনার বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফেসবুকের ছবি চুরি খেকে সাবধান !!

আপডেট সময় : ১২:৪৩:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬