শনিবার | ১১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান Logo চাঁদপুরে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীমুখী আর্টেমিস–২, সমুদ্রে অবতরণ Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন

রবি-এয়ারটেল একীভূত হতে ব্যয় ৫ হাজার কোটি টাকা !

  • আপডেট সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

দেশের মোবাইল অপারেটর কোম্পানিগুলোর মধ্যে সম্প্রতি রবি ও এয়ারটেল একীভূত হয়েছে। আর রবি ও এয়ারটেল একীভূতিকরণে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন একীভূত অপারেটর দুটির এক শীর্ষ কর্মকর্তা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় মোবাইল ফোন অপারেটরগুলোর ব্যবসায়িক সার্বিক পরিস্থিতি তুলে ধরে দাবি-দাওয়া উপস্থাপন করেন রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট শাহেদ আলম।

এ সময় ওই কর্মকর্তা বলেন, ‘আমরা অন্তত পাঁচ হাজার কোটি টাকা খরচ করে দুই অপারেটরকে একীভূত করেছি। এরপরও এর সুফল ঘরে তুলতে পারছি না। ’ মূলত বাজারে টিকে থাকার জন্য গ্রাহক বিচারে তৃতীয় ও চতুর্থ অপারেটর এক হয়ে ব্যবসা পরিচালনা করবে বলেও জানান তিনি।

এত টাকা খরচের পরেও এখন পর্যন্ত তাদের একীভূতিকরণের প্রক্রিয়া শেষ হয়নি-ফলে এ বিষয়ক চূড়ান্ত সার্টিফিকেট ইস্যু করেনি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। অথচ গত অক্টোবর থেকে একত্রে ব্যবসা পরিচালনা শুরু করেছে অপারেটর দুটি। যদিও ভিন্ন ভিন্ন নামে এখনো দুটি নম্বর বাজারে রেখেছেন তারা।

এনবিআরের ওই প্রাক বাজেট বৈঠকে আরো জানানো হয়, ২০০৯ থেকে ২০১৫ পর্যন্ত এয়ারটেল চার হাজার ৮৩৮ কোটি টাকা লোকসান গুনেছে। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত লাভ লোকসান মিলিয়ে রবির মুনাফা হয়েছে এক হাজার ১২ কোটি টাকা।

বিটিআরসির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবির কার্যকর সংযোগ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল দুই কোটি ৭০ লাখ ১৭ হাজার। ওই পরিসংখ্যানে এয়ারটেলের সংযোগ দেখানো হয়েছে ৮২ লাখ ১৯ হাজার। এ দুই অপারেটরের মোট সিমের সংখ্যাও সাড়ে তিন কোটির বেশি হচ্ছে না। এয়ারটেল মাঝে একবার ২০১৫ সালের নভেম্বরে কোটি সংযোগ পেরুলেও খুব বেশি সময় সে স্থান ধরে রাখতে পারেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

রবি-এয়ারটেল একীভূত হতে ব্যয় ৫ হাজার কোটি টাকা !

আপডেট সময় : ০২:১৪:৪৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭