শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র‍্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব, অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী, অধ্যাপক ড. এ. কে. এম. মফিজুল ইসলাম ও অধ্যাপক ড. রফিকুল ইসলামসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থী মিলন রানা মুরাদ বলেন, “আজ আমাদের স্নাতক (সম্মান) শ্রেণির শেষ ক্লাস। শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও দিকনির্দেশনায় আমরা সফলভাবে এই অধ্যায়ের সমাপ্তি টানতে পেরেছি। স্যারদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, আর সহপাঠীদের প্রতি রইল ভালোবাসা। আজ এক অধ্যায়ের সমাপ্তি হলেও শিখন, অনুসন্ধান ও উন্নতির পথচলা এখানেই শেষ নয়।”
আলোচনা সভায় বিভাগের শিক্ষকরা বলেন,  “২০২০-২১ শিক্ষাবর্ষের মধ্যে আরবী বিভাগই প্রথম অনার্স কোর্স সম্পন্ন করেছে—এটি আমাদের গৌরবের বিষয়। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও বিভাগের সুনাম বৃদ্ধি করেছে। ভবিষ্যতেও তারা এই গৌরব অটুট রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
এর আগে দুপুর ১২টায় বিভাগের ৩০১ নম্বর কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে র‍্যালি শেষে শিক্ষার্থীরা ফটোসেশন, দুপুরের নাস্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে স্নাতক সমাপনী উদযাপন করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত!

আপডেট সময় : ১২:৩৩:৫৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫