বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’

বাড়ির উঠোনে দাঁড়িয়ে খোলামেলা কথা, কারও হাতে লিফলেট, কারও মুখে প্রাণখোলা হাসি—ভোট চাইতে গিয়ে এমনই উৎসবমুখর দৃশ্যের দেখা মিলেছে সাতক্ষীরার বিভিন্ন পাড়া-মহল্লায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগে নেমে ভোটারদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের পক্ষে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় ফ্যামিলি কার্ড-সহ বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিকল্পনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয় এবং ভোটারদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করা হয়।
গণসংযোগকালে অনেক ভোটার বলেন, দেশে আবার গণতন্ত্র দরকার—আমরা ভোট দেব ধানের শীষে। সাধারণ মানুষের এমন প্রত্যাশা ও সমর্থনে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরাও আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন এবং আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন। কর্মসূচিতে নারীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, পারুল আক্তার, ফাতেমা খাতুন, নাজমা ইসলাম, লুতফুর রহমান লতাসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ভোট চাইতে গিয়ে মিলছে হাসি, ভোটারদের কণ্ঠে একটাই কথা—ধানের শীষ’

আপডেট সময় : ০৭:৪০:৪৯ অপরাহ্ণ, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬