শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৫৬:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
  • ৭৫৪ বার পড়া হয়েছে

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-কে জয়যুক্ত করতে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ব্যাপক প্রচারণা শুরু হতে যাচ্ছে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রতিনিধি দলের এক বৈঠকে এ প্রচারাভিযানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত মোতাবেক দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত পাবলিক ইউনিভার্সিটিগুলোকে প্রচারণার সুবিধার্থে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, ময়মনসিংহ ও সিলেট— এ ৬টি অঞ্চলে ভাগ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিয়ম সভার মধ্য দিয়ে এ প্রচারভিযান শুরু হবে।

আগামী ৩১ জানুয়ারি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও সিলেট জোনে এবং ৩ ফেব্রুয়ারি রাজশাহী ও যশোর এলাকার শিক্ষার্থীদের সঙ্গে এই সভাগুলো করা হবে।

সভায় ড. আলী রীয়াজ বলেন, তারুণ্যের স্পর্ধিত অহংকার দীর্ঘদিন জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আর সেই তারুণ্যের সম্মিলিত সমাবেশেই নতুন বাংলাদেশের পথচলার সূচনা হবে।

তিনি আরও বলেন, ৫৪ বছর পর যে সুযোগ এসেছে গণতান্ত্রিক, মানবিক ও ইনসফের একটি সমাজ গড়ার আর সেটি প্রতিষ্ঠা করতে তরুণদের ভূমিকা অপরিহার্য।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, আসন্ন গণভোট হ্যাঁ-তে ভোট দিতে দেশের তরুণরা যাতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে পারে, সে জন্যই এ মতবিনিময় সভাগুলো অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর তানজিমউদ্দীন খান ও প্রফেসর আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা

আপডেট সময় : ১০:৫৬:১৫ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬