বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে ৮টি বিভাগে ও ২টি ইনস্টিটিউটে মোট ২১ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন প্রভাষক, প্রাণিবিদ্যা বিভাগে ১ জন সহকারী অধ্যাপক ও ১ জন প্রভাষক, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ২ জন প্রভাষক, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ২ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়েছে, রসায়ন বিভাগে ১ জন সহযোগী অধ্যাপক, ১ জন সহকারি অধ্যাপক ও ২ জন প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগে ১ জন প্রভাষক, পরিসংখ্যান বিভাগে ২ জন প্রভাষক, সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ১ জন সহকারী অধ্যাপক ও ১ জন প্রভাষক,  ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সে ২ জন প্রভাষক, এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ১ জন প্রভাষক নিয়োগ পেয়েছেন।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বলেন, “নিয়মতান্ত্রীক পরীক্ষার পদ্ধতি অনুসরণের মাধ্যমে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ২১ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিশ্বের সর্বোচ্চ মানের পদ্ধতিতে একাডেমিক এক্সিলেন্স, লিখিত পরীক্ষা, প্রেজেন্টেশন ও ভাইভা অনুসরণ করে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে নোবিপ্রবি এই পূর্ণাঙ্গ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে।”

তিনি আরও বলেন, “নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা গবেষণা ও পাঠদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। দীর্ঘদিনের শিক্ষক সংকট আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি, যদিও এখনও অনেক বিভাগে শিক্ষার্থী অনুপাতে শিক্ষক সংখ্যা কম। নতুন শিক্ষকদের আমরা স্বাগত জানাই এবং আশা করি তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা র‍্যাংকিং আরও এগিয়ে নিতে সহায়তা করবেন।”

একই সঙ্গে উপাচার্য ইউজিসির প্রতি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষক সংকট থাকা বিভাগগুলোর তালিকা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী আরও শিক্ষক নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার মান উন্নত হবে এবং শিক্ষার্থীরা একটি উন্নত একাডেমিক পরিবেশ পাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

নোবিপ্রবিতে একযোগে ২১ শিক্ষক নিয়োগ

আপডেট সময় : ১০:১২:০৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬