বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ১৫ বোতল ভারতীয় মদ এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস-এর ০৯ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার তেতুলতলা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
অপরদিকে, চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৩-এস-এর কাছাকাছি এলাকা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
এ অভিযানে সর্বমোট ৫৭ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বিজিবি জানায়, শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এসব মালামাল আনা হচ্ছিল। চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
উদ্ধারকৃত চোরাচালানি মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
দেশের রাজস্ব সুরক্ষা, স্থানীয় শিল্প বিকাশ এবং যুব সমাজকে মাদকের ভয়াবহ ক্ষতি থেকে রক্ষার লক্ষ্যে বিজিবির এ ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ণ, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬