শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

সমাজকল্যাণ  এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল আচরণ না করে,তাঁরা যদি যদি লাইনের বাইরে চলে যায় তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে।

তিনি সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের জন্য গণভোট দরকার। জনগণ যদি ভোটের মাধ্যমে কাঠামোগত পরিবর্তন করে তাহলে সকল রাজনৈতিক দলকে সেই গণমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

উপদেষ্টা বলেন, সরকার সর্বোচ্চ চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে।  কমিশন যেটা চাইছে, সরকার সেটিকে এগিয়ে দিচ্ছে।  একটি ভালো নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব আছে, তেমনি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে। নির্বাচনে যদি সহিংসতা হয়,তার দায় রাজনৈতিক দলের বলে মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল,প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম,সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী,পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হোসেন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

এবারের ভোটে রাজনৈতিক দলগুলো যদি লাইনের বাইরে চলে যায়, তাহলে তাদের চড়া মাশুল গুনতে হবে-সাতক্ষীরায় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

আপডেট সময় : ১১:২৩:৪৫ অপরাহ্ণ, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬