শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মহাকাশে কেমন আছেন সুনীতারা?

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:৫১:২৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৩৩ বার পড়া হয়েছে

গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বোয়িং এর স্টারলাইনার ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরে এসেছে। দুইজন নভোচারী সুনীতা উইলিয়ামস ও আমেরিকান বুচ উইলমোরকে রেখেই খালি কেবিন নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে বোয়িং স্টারলাইনার।

পৃথিবীপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা। সেখান থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই নভোচারী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর সরাসরি সম্প্রচার করেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মহাকাশে কেমন দিন কাটছে? যে যানে চড়ে গিয়েছিলেন, তা ফেরত পাঠানোর সময় কেমন অনুভূতি হল? এমন নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন সুনীতারা। সাংবাদিকদের প্রশ্নের মুখে বুচ বলেন, ‘‘আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে এসেছি। আমরা মহাকাশযানের পাইলট। তাই সেই যানকে খালি অবস্থায় ফেরত চলে যেতে দেখা আমাদের জন্য বেশ কঠিন। কিন্তু জীবন এমনই। ’’

সুনীতা বলেন, ‘‘আমরা যে পেশার সঙ্গে যুক্ত, তা এমনই অনিশ্চিত। আমরা আগেই আন্দাজ করেছিলাম, আমাদের পৃথিবীতে ফেরা কিছুটা পিছিয়ে যেতে পারে। কিন্তু আমরা ভালো আছি। এটাই আমাদের সবচেয়ে আনন্দের জায়গা। আমি মহাকাশে থাকতেই ভালবাসি। ’’

মহাকাশযান বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্যাপসুলে চড়ে গত ৫ জুন মার্কিন মহাকাশ সংস্থা নাসার ওই দুই নভোচারীর পাড়ি দিয়েছিলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে। যদিও শুরুতে কথা ছিল, দিন কয়েক পরেই ফিরছেন সুনীতারা। যদিও আচমকা মহাকাশযানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। স্টারলাইনার ওড়ার আগেভাগেই রকেটে হিলিয়াম লিকেজের সমস্যা ধরা পড়েছিলো।

নাসার পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের ফেরাতে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্তও সময় লেগে যেতে পারে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরের শুরুতেই স্পেস এক্সের ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরবেন তারা; এমনটাই আশা করা হচ্ছে।

তবে এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সুনীতারা একা নন, আছেন মোট ১২ জন মহাকাশচারী। চলতি মাসে আরও দুইজনের মহাকাশ স্টেশনে যাওয়ার কথা রয়েছে। সূত্র: আনন্দবাজার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

মহাকাশে কেমন আছেন সুনীতারা?

আপডেট সময় : ০৪:৫১:২৬ অপরাহ্ণ, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪