বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

অর্ধশত মিউজিক ভিডিওতে মডেল হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পী

গ্রামীণ লোকগীতি, বিয়ের গান ও কিচ্ছাপালার জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পী এবার আসছেন এক ভিন্ন চমক নিয়ে। ঈদ ও আসন্ন সাংস্কৃতিক উৎসবগুলোকে সামনে রেখে একসঙ্গে অর্ধশত (৫০টি) গানে মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। শুধু কণ্ঠশিল্পী নয়, নিজের গানের ভিডিওতে নায়ক হিসেবেও এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই জনপ্রিয় শিল্পী।
রানা বাপ্পী মানেই গ্রাম-বাংলার মাটি ও মানুষের গান। দেশের আনাচে-কানাচে বিয়ের অনুষ্ঠান, চায়ের দোকান কিংবা চলন্ত যানবাহনে তাঁর ‘বেহুলা’ সিরিজ ও ডিজে বিয়ের গান শোনা যায় না—এমন জায়গা খুঁজে পাওয়াই কঠিন। সেই বিপুল জনপ্রিয়তাকে পুঁজি করেই এবার তিনি যুক্ত হয়েছেন এই বৃহৎ মিউজিক ভিডিও প্রজেক্টে।
লৌকিক ও পল্লী অঞ্চলের শত বছরের পুরোনো ঐতিহ্য এবং লোকজ সুরকে নতুন প্রজন্মের কাছে নতুন আঙ্গিকে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন। বিশাল এই মিউজিক ভিডিও সিরিজটি পরিচালনা করেছেন এম জে জুয়েল। ক্যামেরার দায়িত্বে ছিলেন রতন আহম্মেদ এবং মেকআপে ছিলেন মেহেদি হাসান।
ভিডিওগুলোতে রানা বাপ্পীর সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণা বিশ্বাস, কমেডি হৃদয়, রিতা আরিফসহ আরও অনেকে। গানের কথা ও সুরেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। এম জে জুয়েল, দুঃখী মিলন, ইলিয়াস হুসাইন, এম জে মিনহাজ ও রাসেল মল্লিকসহ একাধিক গুণী গীতিকারের লেখনীতে প্রাণ পেয়েছে গানগুলো।
এ বিষয়ে সঙ্গীত ও ভিডিও পরিচালক এম জে জুয়েল বলেন, “আমরা চেয়েছি গ্রামীণ ঐতিহ্যকে আধুনিক ফ্রেমে বন্দী করতে। রানা বাপ্পীর নিজস্ব একটি দর্শকশ্রেণি রয়েছে, তাদের কথা মাথায় রেখেই লৌকিক সুরগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, খুব শিগগিরই গানগুলো দেশের জনপ্রিয় বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাবে।
এদিকে রানা বাপ্পী আশা প্রকাশ করে বলেন, তাঁর আগের গানগুলোর মতো এই নতুন কাজগুলোও দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

অর্ধশত মিউজিক ভিডিওতে মডেল হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানা বাপ্পী

আপডেট সময় : ০৪:৫৭:২৫ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬