বুধবার | ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা Logo শতাধিক নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে চাঁদপুরে বিজয়ীর উদ্যোগে বসন্ত বরন উৎসব Logo প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন Logo আন্দ্রে বেতেই: মানবিক সমাজবোধের অনন্য উত্তরাধিকারী Logo খুবির ক্যারিয়ার ক্লাবের ‘মাইন্ড দ্য হ্যাক’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত Logo পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের গোপন ভিডিও রেকর্ড ধারন করার প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায়  জিডি Logo চাঁদপুরে নিম্নমানের খেজুরে তেল মিশিয়ে বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা Logo বিপুল ভোটে বিজয়ী এমপি শেখ ফরিদ আহমেদ মানিককে মন্ত্রী হিসেবে দেখতে চায় চাঁদপুরবাসী Logo চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিজয়ীর ‘ইফতার বিতরণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি

সংবাদ সংগ্রহে গিয়ে যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম–এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হুমকি এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুরের ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী সাংবাদিক আকরামুল ইসলাম জানান, সরকার নির্ধারিত প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ২৭ টাকা হলেও আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক মাজেদ গাজি অবৈধভাবে প্রতি বস্তা সার ৩৬ টাকায় বিক্রি করছিলেন। এ অনিয়মের তথ্য সংগ্রহ করতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি২০২৬) তিনি তার ক্যামেরাম্যানসহ কুল্লা ইউনিয়নে সরেজমিন অনুসন্ধানে যান।
এ সময় অভিযুক্ত সার ব্যবসায়ী মাজেদ গাজি, তার ছেলে আনোয়ার এবং তাদের সহযোগীরা অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা যমুনা টিভির ক্যামেরা ও লোগো ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।
কুল্লা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, এর আগেও নকল বীজ বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাজেদ গাজিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ মুখ খুলতে সাহস পায়নি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সাতক্ষীরাসহ সারাদেশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীরা বলছেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অপচেষ্টা এবং অপরাধীদের দুঃসাহসের নগ্ন বহিঃপ্রকাশ।
সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি

আপডেট সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬