মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের মাদকবিরোধী ও উন্নয়নমূলক আলোচনা সভা

সমাজকে এগিয়ে নিতে সচেতনতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ—এই তিন শক্তিকে সামনে রেখে কাজ করে যাচ্ছে কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘ।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,যুব সমাজের অংশগ্রহণ ও সমাজে আনবে উন্নয়ন এই স্লোগান কে ধারণ করে ১৬ জানুয়ারি শুক্রবারে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিলে সংগঠনটির উদ্যোগে সমাজের উন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য শাহজালাল সিকদার। সংগঠনের সহ-সভাপতি রিপন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা, মাদকের ভয়াবহতা এবং সামাজিক অবক্ষয় রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘ এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে বলে মত প্রকাশ করেন আলোচকরা।
সভায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানান, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার গরিব ও অসহায় দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে আত্মিক সহায়তা, খাদ্য সহায়তা, ধর্মীয় সহযোগিতা এবং পারিবারিক কবরস্থান সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
একই দিনে নতুন বছরের ক্যালেন্ডার মোড়ক উন্মোচন করা হয় এবং তা সংগঠনের সদস্য ও এলাকার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। এ আয়োজন এলাকায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
এছাড়াও সংগঠনটি নিয়মিত মাদকবিরোধী প্রচারণা, সামাজিক অনিয়ম ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের এই নিরলস প্রচেষ্টায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

কচুয়ায় কাদিরখিল সমাজ কল্যাণ যুব সংঘের মাদকবিরোধী ও উন্নয়নমূলক আলোচনা সভা

আপডেট সময় : ০৩:০৭:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬