শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের অভিযোগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৬:৪০ অপরাহ্ণ, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
  • ৭৬০ বার পড়া হয়েছে

লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা বাহিনী (ইউনিফিল) জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবাননে তাদের শান্তিরক্ষীদের কাছাকাছি ইসরাইলি একটি অবস্থান থেকে দুই দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় কেউ হতাহত না হলেও, ঘটনাটিকে ‘উদ্বেগজনক প্রবণতা’ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংস্থাটি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউনিফিল বারবার তাদের সদস্যদের লক্ষ্য করে বা তাদের আশপাশে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণের কথা জানিয়েছে।

এমনকি গত সপ্তাহেও ইউনিফিল জানায়, তাদের একটি অবস্থানের কাছে ইসরাইলি হামলায় এক শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউনিফিলের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবার দক্ষিণ লেবাননে টহলরত শান্তিরক্ষীরা জানিয়েছেন যে হালকা অস্ত্র থেকে ছোড়া অন্তত ১৫ রাউন্ড গুলি তাদের অবস্থান থেকে সর্বোচ্চ ৫০ মিটার দূরে আঘাত হানে।

এর কিছুক্ষণ পর একই এলাকায় টহলরত আরেকটি শান্তিরক্ষা দল জানায়, ‘প্রায় ১০০ রাউন্ড মেশিনগানের গুলি তাদের কাছ থেকে আনুমানিক ৫০ মিটার দূরে আঘাত হানে।’

তবে ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় ক্ষেত্রেই শান্তিরক্ষীরা মূল্যায়ন করেছেন যে গুলিবর্ষণটি ব্লু লাইন-এর দক্ষিণে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর একটি অবস্থান থেকে এসেছে। ব্লু লাইন বলতে কার্যত লেবানন ও ইসরাইলের মধ্যকার সীমান্তকে বোঝানো হয়। এ ঘটনার পর, ইউনিফিল তাদের সমন্বয় চ্যানেলের মাধ্যমে ‘গুলি বন্ধের অনুরোধ’ জানায়।

ইউনিফিল আরও জানায়, শান্তিরক্ষীদের টহল কার্যক্রম সম্পর্কে আগেই ইসরাইলি সেনাবাহিনীকে অবহিত করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের ঘটনা খুব ঘন ঘন ঘটছে এবং এটি একটি উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘আমরা ব্লু লাইন বরাবর শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত শান্তিরক্ষীদের ওপর বা তাদের আশপাশে আগ্রাসী আচরণ ও হামলা বন্ধ করতে আইডিএফের প্রতি আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।’
দশকের পর দশক ধরে ইউনিফিল ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি বাফার বাহিনী হিসেবে কাজ করে আসছে।

কিন্তু সাম্প্রতিক সময়ে তারা লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে এক বছর আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কাজ করছে।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, ইসরায়েলের দক্ষিণ লেবানন থেকে তাদের বাহিনী প্রত্যাহার করার কথা ছিল।

তবে ইসরায়েল পাঁচটি এলাকাকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে সেখানে সেনা মোতায়েন রেখেছে এবং নিয়মিত লেবাননে হামলা চালাচ্ছে।

এ সব হামলার ক্ষেত্রে সাধারণত বলা হয়, হিজবুল্লাহর ঘাঁটি ও সদস্যদের লক্ষ্য করেই আঘাত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও ইসরায়েলি হামলা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মুখে লেবানন হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে, যার সূচনা হবে সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল থেকে।

এদিকে, গত বছরের আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৭ সালের মধ্যে লেবানন থেকে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহারের পক্ষে ভোট দেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণের অভিযোগ

আপডেট সময় : ১২:৫৬:৪০ অপরাহ্ণ, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬