বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
  • ৭৬২ বার পড়া হয়েছে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি –
জীবননগর উপজেলার আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ বুধবার দুপুর ১২টার দিকে জীবননগরের নূর প্লাজার দ্বিতীয় তলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ পরিবারের জন্য দোয়া করা হয়।
মতবিনিময় সভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফায় ইমামরা যেন মাসিক ভাতা পান সরকারিভাবে সে প্রতিশ্রুতি আছে। হয়তো ওইগুলো আমরা ওইভাবে প্রচার করতে পারিনি। আনুষ্ঠানিক প্রচার আগামীকাল শুরু হবে। প্রতীক বরাদ্দ আজকে হবে। প্রতীক বরাদ্দ হলে বিষয়গুলো আমরা সামনে আনব।
এসময় বিএনপির এই প্রার্থী বলেন, আমরা সংস্কারের পক্ষে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে। হ্যাঁ এবং না নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। হ্যাঁ, ভোটের পক্ষে প্রচার করলে আচারণবিধির ব্যত্যয় হবে বলে আমি মনে করি না। প্রচার করতে হবে হ্যাঁ-এর পক্ষে। হ্যাঁ-এর পক্ষে প্রচার মানে আগামীতে যেন কোনো স্বৈরতন্ত্র আমাদের ওপর ভর না করে। একটা দল-একটা মানুষ স্বৈরাচারে পরিণত হয় যখন তার সেই দলের জবাবদিহিতা থাকে না। এই হ্যাঁ, ভোটের মধ্যে জবাবদিহিতার রাস্তা তৈরি হবে। তখন এই রাজনৈতিক ব্যক্তিদের জনগণের মুখোমুখি হতে হবে। এর ফলে আর আমাদের ভেতর স্বৈরাচারী আচরণ থাকবে না।
সভা সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ও নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা জুবায়ের খান। এসময় উপস্থিত ছিলেন বাঁকা দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আমিরুল ইসলাম আজহারীর, জীবননগর থানা শাখা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শাহ জামাল, হয়রত হুযাইফা (রা.) মাদ্রাসার মুহতামিম মাওলানা হুসাইন আহমাদ, মাওলানা বদরুজ্জামান প্রমুখ।-

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

আলেম-ওলামাদের সঙ্গে বিএনপির প্রার্থীর মতবিনিময়, খালেদা জিয়ার জন্য দোয়া হ্যাঁ ভোটের পক্ষে থাকার আহ্বান

আপডেট সময় : ০৭:২৪:৪৪ অপরাহ্ণ, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬