শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩২:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
  • ৭৫১ বার পড়া হয়েছে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে চলমান ব্যাপক বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্যের এই দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে, ইরানে চলমান গণ-বিক্ষোভ দমনে কয়েক হাজার মানুষ নিহত ও গ্রেফতার হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সাধারণত ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করেন।

বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ‘বর্তমানে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের (শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটক) যে কোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে দ্রুত ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

ইরানের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ

আপডেট সময় : ১১:৩২:১৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬