সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

আসছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার হবে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা। বাজেটে বেশি গুরুত্ব পাবে শিক্ষা ও স্বাস্থ্য খাত।গতকাল রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আলোচনায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং অর্থনীতি সমিতির অর্থনীতিবিদ ও গবেষকরা অংশ নেন।

অর্থমন্ত্রী বলেন, বাজেটের আকার চলতি অর্থবছরের চেয়ে ২০ শতাংশ বাড়বে। সেই হারে ঠিক করা হবে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের বিকল্প নেই। চলতি অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। তবে আগামী অর্থবছরের জিডিপির প্রাক্কলন করা হয়নি। আগামী অর্থবছরের বাজেট তৈরির প্রথম প্রাক-বাজেট আলোচনা থিংক ট্যাংকদের সঙ্গে করেছি। তারা বেশকিছু পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শের মধ্যে রয়েছে, রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা থাকতে হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের রাজস্ব আহরণ মোটামুটি সন্তোষজনক। তবে রাজস্ব আহরণ বাড়াতে হবে। কেননা, মানুষের আয় বেড়েছে; করদাতার সংখ্যা বেড়েছে, বাজেটে বরাদ্দ বেড়েছে। সে অনুপাতে রাজস্ব আহরণও বাড়াতে হবে। সম্প্রতি রেমিট্যান্স প্রবৃদ্ধিতে নেতিবাচক ধারায় উদ্বেগ প্রকাশ করেছে থিংক ট্যাংক।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত শ্রমিকদের মজুরি কমে গেছে। এ ছাড়া এজেন্ট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের কারণে সঠিকভাবে রেমিট্যান্স আসছে না। এজেন্ট ব্যাংকিংয়ে ফাঁকি রয়েছে। এ ফাঁকি বন্ধ করতে আগামী বাজেটে পদক্ষেপ নেওয়া হবে। রিজার্ভ ভেঙে সভরেন বন্ড গঠনে সতর্কতার পরামর্শ দিয়েছে থিংক ট্যাংক। আগামী বাজেটে ব্যাংকিং কমিশন গঠনের ঘোষণা দেওয়া হতে পারে। অন্যদিকে ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কিছু সমস্যা রয়েছে। তবে আলোচনা চলছে। আগামী অর্থবছরেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতেও পদক্ষেপ নেওয়া হবে।

অন্যান্য বছরের মতো এবারও জুন মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। মাসব্যাপী আলোচনা শেষে ৩০ জুন পাশ হবে বাজেট।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আসছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট !

আপডেট সময় : ০৬:১০:০৭ অপরাহ্ণ, সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৭