শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কয়রায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন!

“সাম্য ও সমতায় গড়ব দেশ, সমবায়ের বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ তোরাব আলীর সভাপতিত্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কয়রা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল্লাহ আল বাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহমেদ এবং বিআরডিবি চেয়ারম্যান এফ. এম. মনিরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় ভিত্তিক সমাজ গঠনই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা এবং সমবায় নির্ভর জীবনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

কয়রায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন!

আপডেট সময় : ০৯:০৪:১৪ অপরাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫