সোমবার | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • ৮৪২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর মেয়াদ ইস্যুতে অবশেষে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মতি জানিয়েছে তারা।

রোববার বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আমরা একমত হয়েছি, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। এটি আমরা চূড়ান্ত সনদে উল্লেখ করব।’

বিষয়টি নিয়ে পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আগেই বলেছি ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না।

তবে আমরা বলেছিলাম, নিয়োগ-সংক্রান্ত বিষয়ে যদি কোনো অতিরিক্ত ক্ষমতা সংবিধানে যোগ করা হয়, তাহলে আমরা মানব না। নির্বাচনী কমিশন নিয়োগ নিয়ে যা আলোচনার বিষয়, তা সনদভুক্ত করা হবে। এর বাইরে কিছু হলে আমাদের আগের শর্ত বহাল থাকবে।’

এর আগে আলোচনার শুরুতে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব তুলে ধরে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলো এতে নীতিগতভাবে সম্মত হয়, তবে কমিশন গঠনের আইনি কাঠামো ও পদ্ধতি নিয়ে আরও আলোচনা হবে বলে জানানো হয়।

আলী রীয়াজ বলেন, ‘লিশ কমিশন গঠন নিয়ে দলগুলো একমত হয়েছে। এটি পুলিশের জবাবদিহিতা ও জনবান্ধবতা নিশ্চিত করবে।’

প্রস্তাব অনুযায়ী, ‘বাংলাদেশ পুলিশ কমিশন’ নামে গঠিতব্য এই প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি (বয়সসীমা ৭২ বছর)।

সদস্যসচিব হবেন একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (বয়সসীমা ৬২ বছর)। কমিশনে সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের পাশাপাশি থাকবেন:

সংসদে সরকার ও বিরোধীদলীয় নেতা

স্পিকার ও ডেপুটি স্পিকার (বিরোধী দল থেকে)

হাইকোর্ট বিভাগের অন্তর্ভুক্ত একজন সিনিয়র আইনজীবী (অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা)

একজন মানবাধিকার কর্মী (কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা)

একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তা

কমিশনের অন্তত দুজন সদস্য নারী হতে হবে। কিছু সদস্য বাছাইয়ে গঠন হবে একটি বাছাই কমিটি, যেখানে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং একজন অভিজ্ঞ হাইকোর্ট বিচারক।

চেয়ারপারসন ও সদস্যসচিব পূর্ণকালীন দায়িত্বে থাকবেন, বাকি সাতজন স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত থাকলেও বৈঠকে উপস্থিতি বা দাপ্তরিক কার্যাবলিতে সম্মানী নিতে পারবেন।

কমিশনের কার্যক্রম, দায়িত্ব, সদস্যদের অপসারণ প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত পদ্ধতি নির্ধারিত হবে একটি পৃথক আইনের মাধ্যমে। সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতকে ভিত্তি ধরেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা।

প্রধানমন্ত্রী পদে একজন ১০ বছরের বেশি নয়, একমত সব দল

আপডেট সময় : ০৬:৫৯:০৮ অপরাহ্ণ, রবিবার, ২৭ জুলাই ২০২৫