রবিবার | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন Logo টরন্টোতে ফোবানার ৪০ বছর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা Logo খুবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo কয়রায় মৎস্য ঘের দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন Logo সাতক্ষীরার উপকূলে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ মাছ আহরণ, মান্দারবাড়িয়ায় ২২ জেলে আটক Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

জুলাই-আগস্টে ব্যাংকে আমানত কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৬:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৭৬২ বার পড়া হয়েছে

জুলাই থেকে আগস্টের প্রথম সপ্তাহে ছাত্র-জনতার আন্দোলনে সারা দেশ উত্তাল ছিল, যার ফলে ব্যাংকিং কার্যক্রম স্থবির হয়ে পড়ে। আন্দোলন দমাতে সরকার কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করার মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছিল। ওই সময় ব্যাংকগুলোও অন্তত পাঁচ দিন বন্ধ ছিল, যার ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ব্যাংক খাতে নগদ টাকার তীব্র সংকট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেয়। এরপরও ব্যাংকগুলো গ্রাহকদের আমানত ফেরত দিতে ব্যর্থ হতে থাকে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ব্যাংক খাতে আমানত কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা। জুন শেষে আমানতের স্থিতি ছিল ১৭ লাখ ৪২ হাজার ৭৯৭ কোটি টাকা, যা আগস্টে কমে ১৭ লাখ ৩১ হাজার ৮৯০ কোটি টাকায় নেমে এসেছে।

অন্যদিকে, রাজনৈতিক অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি এবং কিছু ব্যাংকে সুশাসনের ঘাটতির কারণে মানুষের মধ্যে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসছে। রেমিট্যান্স ও রফতানি আয়ে বড় প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।’

তিনি আরও জানান, বর্তমানে ব্যাংক খাতে আমানতের প্রবাহ ঋণাত্মক হলেও ভালো ব্যাংকগুলোর আমানত প্রবৃদ্ধির ধারায় রয়েছে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক থেকে দুর্বল ব্যাংকগুলোকে ১১-১৩ শতাংশ সুদে টাকা ধার দেয়া হচ্ছে। ব্যাংকগুলোর অবস্থান স্বাভাবিক করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা জানান, গ্রাহকদের আতঙ্ক দূর করার চেষ্টা চলছে এবং আমানত প্রবাহ দ্রুতই বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

এদিকে, ব্যাংক খাত থেকে সরকারের নেয়া ঋণের সুদহার অস্বাভাবিক হারে বেড়েছে, ট্রেজারি বিল-বন্ডের সুদহার প্রায় ১৩ শতাংশে পৌঁছেছে। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংক থেকে আমানত তুলে বিল-বন্ড কিনতে শুরু করেছে, যা ব্যাংক খাতে আমানত কমে যাওয়ার অন্যতম কারণ।

এই পরিস্থিতিতে ব্যাংক নির্বাহীরা জানান, আমানত প্রবাহ পুনরুদ্ধারে সকল পক্ষকে ধৈর্য ধরতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

জুলাই-আগস্টে ব্যাংকে আমানত কমেছে প্রায় ১১ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৮:৩৬:১৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪