শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আহত ৪

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৯:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে খুলনার তেরখাদার মধুপুর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী মীর’কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আরও চার জন গুরুতর জখম হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফারুক আলী(৪০) মধুপুর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও ৬নং মধুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার তেরখাদা ও দিঘলিয়া উপজেলার সীমান্তবর্তী কোলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি কোলা বাজারের কাছেই তেরখাদার মধুপুর গ্রামে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় ফারুক আলীসহ আরও ৫ জনকে কুপিয়ে জখম করা হয়। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আলীকে মৃত ঘোষণা করেন। আহতরা হচ্ছেন- নিহতের পিতা গাউস মীর (৭০), নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০) ও ইলিয়াছ (৫০)।

দিঘলিয়া থানার ওসি বাবুল আক্তার জানান, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। কয়েকদিন আগেও এই গ্রামে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, আহত ৪

আপডেট সময় : ০৭:২৯:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪