শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

কুমিল্লায় মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র বৈধ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৪৭:০১ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আজ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। এতে আওয়ামী লীগ-বিএনপিসহ ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র। আগামীকাল সোমবারও যাচাই-বাছাই হবে।

মনোনয়নপত্র বৈধ হওয়া ৪ জন প্রার্থী হচ্ছেন, আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জেএসডির শিরিন আক্তার ও পিডিপির সোয়েবুর রহমান। জমা দেয়া ভোটার তালিকা ঠিক না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র।

মনোনয়ন যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১০টি মামলা রয়েছে বলে অভিযোগ জমা দেয়া হয়। তবে যাচাই বাছাই হয়ে যাওয়ায় রির্টানিং কর্মকর্তা তা আমলে নেননি।

মনোনয়পত্র বৈধ ঘোষণার পরে সবার দোয়া চেয়েছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা। তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে নগরবাসীর কল্যাণে কাজ করতে চাই। সাক্কুর বিরুদ্ধে ১০ মামলার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সীমা বলেন, এখানে নির্বাচন কমিশন এবং আদালত আছে, তাদের আইন অনুসারে যা করার দরকার তারা তাই করবে। আমি এ বিষয়ে কিছু বলতে চাই না।

বিএনপির প্রার্থী সদ্য বিদায়ী  সিটি মেয়র মনিরুল হক সাক্কু বলেন, অতীত কাজ মূল্যায়ন করে নগরবাসী আমাকে মনোনীত করবেন বলে আমার বিশ্বাস। ১০টি মামলার বিষয়ে তিনি বলেন, আমি আমার হলফনামায় ১০টি মামলার কথা উল্লেখ করেছি। তার মধ্যে ৮টি মামলা নিষ্পত্তি হয়েছে, ২টি মামলা চলমান। এই মামলাগুলো বহুদিন আগে এরশাদ বিরোধী আন্দোলনের সময়।

রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল বলেন, আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু, জেএসডির শিরিন আক্তার ও পিডিপির সোয়েবুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোটার তালিকা ঠিক না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর মামুনুর রশিদের মনোনয়নপত্র। তবে তার আপিল করার সুযোগ রয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া মেয়র প্রার্থী মামুনুর রশিদ বলেন, একটি ঠুনকো বিষয় নিয়ে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবিষয়ে আমি পুনরায় আপিল করবো।

উল্লেখ্য, গত ২ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ১৪মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার দিন। ১৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

কুমিল্লায় মেয়র পদে ৪ জনের মনোনয়নপত্র বৈধ !

আপডেট সময় : ০৩:৪৭:০১ অপরাহ্ণ, রবিবার, ৫ মার্চ ২০১৭