শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

৫ আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট ও আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ বিতর্ক ও প্রতীকী গণভোট। ‘আগামীর রাজনীতি: ডিএসই বিশেষ বিতর্ক ২০২৬’ শীর্ষক এই আয়োজনে রাজনৈতিক সংস্কারের পক্ষে রায় দিয়েছেন ৮৫ শতাংশ ভোটার।

​বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ডিবেটিং সোসাইটি অব ইকোনমিকস (ডিএসই) জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

​অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আগামীর রাজনৈতিক সংস্কার নিয়ে আয়োজিত ‘প্রতীকী গণভোট’। এতে চার শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে দেখা যায়, ৮৫ শতাংশ ভোটার রাজনৈতিক সংস্কারের পক্ষে বা ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। ১০ শতাংশ ভোটার বিপক্ষে বা ‘না’ ভোট দেন এবং ৫ শতাংশ ভোট বাতিল বলে গণ্য হয়।

​অনুষ্ঠানের মূল পর্বে ‘এই সংসদ মনে করে, আসন্ন গণভোট বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আশানুরূপ পরিবর্তন আনবে’—প্রস্তাবের ওপর একটি উন্মুক্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে স্পিকারের দায়িত্ব পালন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।

​বিতর্কে সরকার দলের হয়ে অংশ নেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, সহকারী শিক্ষা পরিদর্শক টি এম মাজহারুল ইসলাম এবং টিআইবির সহকারী সমন্বয়ক সাইমুম মৌসুমী বৃষ্টি। অন্যদিকে বিরোধী দলে ছিলেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, অর্থনীতি বিশ্লেষক নূর ই আলম এবং গবেষক ইসরাত শারমিন স্বর্ণা।

​এ ছাড়া দেশব্যাপী আয়োজিত ‘২৬-এর নির্বাচন: প্রত্যাশা’ শীর্ষক ভিডিও বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাহমিদা সুলতানা তামান্না। দ্বিতীয় হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের লুতফুন নাহার তরী এবং তৃতীয় স্থান অধিকার করেন ঢাকা কলেজের শিক্ষার্থী তৌফিকুর রহমান।

​অনুষ্ঠান শেষে ডিএসইর সভাপতি ও ডেপুটি স্পিকার আহনাফ রাইয়ান আগামীর গণতান্ত্রিক যাত্রায় বিতার্কিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

আপডেট সময় : ১১:২০:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬